সংবাদ শিরোনাম :
আওয়ামী লীগ নেতার পার্কে অসামাজিক কার্যকলাপ, ৮টি ঘর সিলগালা বেরোবির ‘বিজয় ২৪’ হলের কর্মকর্তার দায়িত্বে অবহেলা, ভোগান্তিতে শিক্ষার্থীরা আইনজীবী আলিফ হত্যা মামলা তৃতীয় সাক্ষীর সাক্ষ্যগ্রহণ, চিন্ময়ের দুই আবেদন নামঞ্জুর সুন্দরগঞ্জে অ্যান্টিসিপেটরি অ্যাকশন কার্যক্রম দেখতে ইউনিসেফের প্রতিনিধি দল বেরোবিতে দুই দফা দাবি আদায়ে ছাত্রদল নেতার স্মারকলিপি রংপুরে টিবিসির পন্য কালোবাজারে বিক্রির মামলায় ডিলারের ১৪ বছরের কারাদন্ড ২৫৫ ভোট পেয়ে রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল প্রিপেইড মিটার বাতিলের দাবিতে ‘স্তব্ধ’ রংপুর: নেসকো ঘেরাওয়ের হুঁশিয়ারি পীরগাছায় অবৈধ সার মজুদ ও বেশি দামে বিক্রয়ের অভিযোগে ব্যবসায়ীকে জরিমানা ও কারাদণ্ড নাসীরুদ্দীন পাটওয়ারীকে চাঁদপুরে অবাঞ্ছিত ঘোষণ করলো বিএনপি নেতা
রংপুরে থানা থেকে ফেরার পথে মায়ের সামনে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

রংপুরে থানা থেকে ফেরার পথে মায়ের সামনে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

স্টাফ করেসপন্ডেন্ট |রংপুর| বাতায়ন২৪ডটকম

রংপুরের মিঠাপুকুরে জমিজমা সংক্রান্ত রক্তক্ষয়ী বিরোধের মর্মান্তিক পরিণতিতে মিজানুর রহমান (৪৬) নামে এক ব্যবসায়ী খুন হয়েছেন। নিজের জীবন ও নিরাপত্তার শঙ্কা জানিয়ে থানা পুলিশকে জিডি করার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই দুর্বৃত্তদের হাতে প্রাণ হারান তিনি। মায়ের চোখের সামনেই ভ্যান থেকে টেনেহিঁচড়ে নামিয়ে তাকে কুপিয়ে হত্যা করে সশস্ত্র প্রতিপক্ষ।

নিহত মিজানুর রহমান মিঠাপুকুর উপজেলার বড় হযরতপুর ইউনিয়নের চিথলী পশ্চিমপাড়া গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে। তিনি স্থানীয় বাজারে ব্যবসা পরিচালনা করতেন।
মঙ্গলবার (১৮ আগষ্ট) দিবাগত রাতে থানা থেকে সাধারণ ডায়েরি (জিডি) করে বাড়ি ফেরার পথে এ হামলার ঘটনা ঘটে।

প্রতিবেশী আব্দুল কাফি মুন্সির সঙ্গে মিজানুরের পরিবারের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে মামলা-মোকদ্দমা বিরোধিতা চলে আসছিল। ঘটনার দিন দুপুরে মিজানুরের ব্যবসা প্রতিষ্ঠানের সামনে এসে প্রতিপক্ষের লোকজন তাকে মোটরসাইকেল দিয়ে আঘাত করে। এ নিয়ে বাকবিতণ্ডা হলে তাকে হত্যার প্রকাশ্য হুমকি দেওয়া হয়।

নিরাপত্তা নিশ্চিত করতে ওই রাতেই বৃদ্ধা মাকে সঙ্গে নিয়ে মিঠাপুকুর থানায় যান মিজানুর এবং নিজের নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) নথিভুক্ত করেন।

জিডি শেষ করে ভ্যানে চেপে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষ নুরনবী, নুর মোহাম্মদ, মাসুদ, মোস্তাফিজার, কালাম ও মাহফুজার রহমানসহ ১০-১২ জনের একদল দুর্বৃত্ত রামদা, ছোরা ও লাঠি নিয়ে তাদের গতিরোধ করে। কোনো কিছু বুঝে ওঠার আগেই মিজানুরকে টেনে নামিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে হামলাকারীরা। মায়ের আর্তচিৎকারের তোয়াক্কা না করেই ঘটনাস্থলে তাকে কুপিয়ে হত্যা নিশ্চিত করে দুর্বৃত্তরা কেটে পড়ে।

খবর পেয়ে মিঠাপুকুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় নিহতের মা আজুবা বেগম বাদী হয়ে মিঠাপুকুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদ আহমেদ জানান, জমি সংক্রান্ত পারিবারিক শত্রুতার জেরেই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। মামলার আসামিরা বর্তমানে পলাতক থাকলেও তাদের গ্রেপ্তারে পুলিশের বিশেষ চিরুনি অভিযান অব্যাহত রয়েছে।

এইচআরবি/বাতায়ন২৪ডটকম  

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com