সংবাদ শিরোনাম :
রংপুরে প্রবাসীর বাড়িতে ভয়াবহ ডাকাতি: স্বর্ণালংকারসহ ৩০ লাখ টাকার মালামাল লুট: গ্রেফতার ১ আমেরিকা প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ ৩০ লাখ টাকার মালামাল লুট, গ্রেফতার ১ বিলুপ্ত হচ্ছে র‍্যাব, গঠন হচ্ছে এসআরবি টাইব্রেকারে টাঙ্গাইলকে হারিয়ে জেএফএ অনূর্ধ্ব-১৪ চ্যাম্পিয়ন রংপুর ইশতেহারের ৯ অগ্রাধিকার বাস্তবায়ন শুরু সেবার ক্ষেত্রে অভিজ্ঞতার চেয়ে দেশপ্রেম এবং ঈমান-আকিদা বেশি জরুরি -পুলিশ কমিশনার বর্ষার পরে শুকনো মৌসুমে তিস্তা মহাপরিকল্পনা কার্যকরভাবে শুরু করা হবে : ত্রাণ ও দুর্যোগ মন্ত্রী রংপুরে সার ব্যবস্থাপনা সভা: সংকট না থাকলেও কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ পীরগাছায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ পালিত রংপুরে আলুভর্তি ট্রাক চাপায় স্ত্রী নিহত স্বামী আহত
আমেরিকা প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ ৩০ লাখ টাকার মালামাল লুট, গ্রেফতার ১

আমেরিকা প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ ৩০ লাখ টাকার মালামাল লুট, গ্রেফতার ১

স্টাফ করেসপন্ডেন্ট |রংপুর|বাতায়ন২৪ডটকম

রংপুরের পীরগাছায় দুই আমেরিকা প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা ঘরের আলমারি ভেঙে প্রায় ১০ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ টাকাসহ ২৫ থেকে ৩০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।

সোমবার (১৭ আগস্ট) রাত ৮টা থেকে ৯টার মধ্যে পীরগাছা উপজেলার ইটাকুমারী ইউনিয়নের পূর্বপাড়া গ্রামের প্রবাসী রিপন ও রাসেলের বাড়িতে এই ঘটনা ঘটে। ঘটনার পরপরই অভিযান চালিয়ে পুলিশ এ ঘটনায় জড়িত অভিযোগে একজনকে গ্রেফতার করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রবাসী রিপন ও রাসেলের স্ত্রী-সন্তানরা পড়াশোনা ও পারিবারিক কারণে রংপুর মহানগরীতে বসবাস করেন। ঘটনার সময় বাড়িতে থাকা গৃহকর্মীও বাইরে ছিলেন। এই সুযোগে দুর্বৃত্তরা বাড়ির দক্ষিণ-পশ্চিম পাশের সীমানা প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করে। এরপর লোহার রড দিয়ে দুই ভাইয়ের ঘরের আলমারি ভেঙে ভেতরে থাকা স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও মূল্যবান কাগজপত্র লুট করে নিয়ে যায়।

গৃহকর্মী বেদানা ও স্থানীয় বাসিন্দা বুলবুলি বেগম জানান, রাত ৯টার দিকে তারা বাড়িতে এসে ভেতর থেকে দরজা বন্ধ দেখতে পান। পরে পেছনের দেওয়াল দিয়ে এক শিশুকে ভেতরে পাঠিয়ে ভেতরের সিটকিনি খোলা হয়। ঘরে ঢুকে দেখা যায়, আলমারি ভাঙা, আসবাবপত্র ও কাগজপত্র এলোমেলো এবং স্বর্ণালঙ্কারের খালি বক্স মাটিতে পড়ে রয়েছে।

ঘটনার বিবরণ দিয়ে ভুক্তভোগী প্রবাসী রাসেল বলেন, “রাত ১০টার দিকে থেকে ফোনে আমাকে ডাকাতির বিষয়টি জানানো হয়। দুর্বৃত্তরা আমাদের আলমারি ভেঙে প্রায় ১০ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ টাকাসহ ৩০ লাখ টাকার মালামাল লুট করেছে। আমরা মালামাল উদ্ধারসহ প্রশাসনের কাছে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।”

খবর পেয়ে রাতেই পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিকের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে এবং আলামত সংগ্রহ করে। জিজ্ঞাসাবাদের জন্য গৃহকর্মীসহ কয়েকজন স্থানীয় বাসিন্দাকে কথা বলে পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পীরগাছা থানার ওসি সেলিম মালিক জানান, “রাত সাড়ে ১১টার দিকে খবর পেয়েই আমরা দ্রুত ঘটনাস্থলে যাই এবং প্রয়োজনীয় আলামত জব্দ করে। ভুক্তভোগীদের পক্ষ থেকে মামলা দায়েরের পর রাতেই এলাকায় অভিযান চালানো হয়। এ ঘটনায় এজাহারনামীয় আসামি ইটাকুমারী পূর্বপাড়া গ্রামের মৃত আলাল উদ্দিনের ছেলে মো. মনু মিয়াকে (৩৫) গ্রেফতার করা হয়েছে। লুট হওয়া মালামাল উদ্ধার এবং অপরাপর জড়িতদের গ্রেফতার করতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।”

প্রসঙ্গত, ক্ষতিগ্রস্ত ভুক্তভোগী পরিবারটি, “যমুনা টেলিভিশনের রংপুর ব্যুরো প্রধান ও রংপুর সাংবাদিক ইউনিয়ন আরপিইউজে’র সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নান এর শ্বশুর বাড়ি।”

এইচআরবি/বাতায়ন২৪ডটকম/

 

 

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com