সংবাদ শিরোনাম :
বাগেরহাটে এক পরিবারের ৩ সদস্যকে হত্যা: অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা, দাফন সম্পন্ন নতুন কুঁড়ি স্পোর্টস চ্যাম্পিয়নের পর এবার অনন্যা-কিসকুর নেতৃত্বে জেএফএ যাত্রা রংপুরে ছাত্রদল-যুবদল-স্বেচছাসেবক দলের সন্ত্রাসীদের প্রশ্রয় দিচ্ছে প্রশাসন-এমপি বেলাল গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মানের আশা রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবির সংঘাত: কড়া নিরাপত্তায় বিশ্ববিদ্যালয় প্রশাসন রাসায়নিক দিয়ে এমআরপি মুছে চালের দাম বৃদ্ধি: রংপুরে ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা এক মণ দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়লেন যুবদল নেতা অবশেষে কারমাইকেল কলেজের প্রধান ফটকের ভিত্তিফলক উম্মোচন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল ১ কোটি ৩ লাখ টাকার চেক সুন্দরগঞ্জ প্রেসক্লাবের নবগঠিত কমিটির অভিষেক ও পরিচিতি সভা অনুষ্ঠিত
রংপুরে ছাত্রদল-যুবদল-স্বেচছাসেবক দলের সন্ত্রাসীদের প্রশ্রয় দিচ্ছে প্রশাসন-এমপি বেলাল

রংপুরে ছাত্রদল-যুবদল-স্বেচছাসেবক দলের সন্ত্রাসীদের প্রশ্রয় দিচ্ছে প্রশাসন-এমপি বেলাল

স্টাফ করেসপন্ডেন্ট ||রংপুর||বাতায়ন২৪ডটকম

ছাত্রদল- যুবদল ও স্বেচ্ছাসেবক দলের সন্ত্রাসীরা প্রকাশ্যে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে চারঘন্টা সশস্ত্র মহড়া দিলেও প্রশাসন তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়নি। এর দ্বারা প্রমাণ হয় প্রশাসন আবারও এইসব সন্ত্রাসীদের প্রশ্রয় দিচ্ছে প্রশাসন বলে-অভিযোগ করেছেন রংপুর-০৩ আসনের এমপি মাহবুবুর রহমান বেলাল।

বুধবার (৫ আগস্ট) সন্ধায় রংপুর মহানগরীর শাপলা চত্বরে জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ১১ দল আয়োজিত গণসমাবেশে এই মন্তব্য করেন তিনি। সমাবেশের আগে একটি গণমিছিল শাপলা চত্বর থেকে শুরু হয়ে গ্রান্ড মোড় দিয়ে আবারও শাপলায় গিয়ে সমাবেশে মিলিত হয়।

মহানগর জামায়াত আমীর এটিএম আজম খানের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন রংপুর-১ আসনের এমপি রায়হান সিরাজী, এনসিপি জেলা আহবায়ক আল মামুন, মহানগর সদস্য সচিব আব্দুল মালেক, এবি পার্টির মহানগর সভাপতি আবদুর রউফ, শ্রমিক কল্যাণ ফেডারেশন মহানগর শাখার সভাপতি অ্যাডভোকেট কাওছার আলী, বাংলাদেশ খেলাফত মজলিসের মহানগর সাধারণ সম্পাদক মুফতি নেয়ামত উল্লাহ, এবি পার্টির মহানগর সাধারণ সম্পাদক মাহাবুবার রহমান মাহবুব, ছাত্রশিবির জেলার সভাপতি হামিদুর রহমান, মহানগর শিবিরের সেক্রেটারি সাজ্জাদ হোসেন, রোকেয়া বিশ্ববিদ্যালয় শিবির সভাপতি রাকিব মুরাদসহ ১১ দলীয় ঐক্যের জেলা ও মহানগরের নেতৃবৃন্দ।

এসময় রায়হান সিরাজী এমপি বলেন, গতকাল চারটি বিশ্ববিদ্যালয় ও একটি মাদ্রাসায় হঠাৎ করে, “ছাত্রলীগের প্রতিচ্ছবি জাতির সামনে ভেসে উঠলো” আমরা খেয়াল করলাম পাঁচটি বিশ্ববিদ্যালয়ে যখন নির্বাচনের ছাত্রশিবির নিরঙ্কুশ বিজয় অর্জন করে তাদেরকে হোয়াইট ওয়াশ করেছিল সেদিন থেকেই তাদের মাথা নষ্ট হয়ে গিয়েছিল ভালো কথা, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে যখন জুলাই প্রদর্শনী চলছে, আমার প্রিয় ছাত্রদলের ভাইয়েরা গিয়ে আপত্তি জানালেন যে এইখানে প্রদর্শনী চলবে না, কেন এখানে সাঈদী, নিজামী, মুজাহিদের ছবি আছে এটা করা যাবেনা। আমি বলতে চাই এই সাঈদী, নিজামী, মুজাহিদদেরকে খালেদা জিয়া পাশে নিয়ে বসেছিলেন। তাদের বিচার যদি ন্যায় হয় তাহলে খালেদা জিয়া এতিমের টাকা চুরি কি না জায়েজ? তারেক জিয়ার সাজা কি নাজায়েজ ছিল? আমরা সেটি বলিনা আমরা বলি ফ্যাসিস্ট এর আমলের সকল বিচার ছিল বিচারর নামে জুলুম। আপনারা ভুল করেছেন সেইদিন ছাত্রজনতা নারায়েতকবির শ্লোগানে আপনারা দিকবিদিক ছুটে পলায়ন করেছিলেন। পরের দিন আপনারা কি করলেন? একদল টোকাইয়ের সম্মেলন করলেন তাদের হাতে আমরা কি দেখলাম অস্ত্র দেখলাম, রামদা দেখলাম। তিনি আরও বলেন ১২ ফেব্রুয়ারী রংপুরে জনগণ আপনাদেরকে লালকার্ড দেখিয়েছে।

সাঈদী নিজামীর ছবিতে জুতা নিক্ষেপের ব্যাপারে এমপি বলেন, গতকাল পরশু যারা আল্লামা সাঈদী, নিজামীর ব্যানারে জুতা দিয়ে লাত্থি মেরেছেন খেয়াল রাখবেন লক্ষণ ভালো না। এই চিত্র শাহাবাগে হয়েছিল তারপরে ফড়িং এর মতো হ্যালিকপ্টারে পলায়ন। সেই চিত্র আবার দেখছি! আল্লামা সাঈদীকে যারা রাজাকার বলেন, সাঈদীর ভাষায় তাদের বলতে চাই, তারা পিতৃ পরিচয়হীন জারোজ সন্তান। আলেম ওলামাদের নিয়ে তামাশা করবেন না, জাতির কলিজার টুকরা সাঈদীকে নিয়ে তামাশা করবেন না।

এইচআরবি/বাতায়ন২৪ডটকম

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com