সংবাদ শিরোনাম :
বেরোবিতে ছাত্র ফেডারেশনের ১১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন রংপুরে সুসজ্জিত ঘোড়ার গাড়িতে ‘মুয়াজ্জিন’কে অশ্রুসিক্ত বিদায় দিলেন এলাকাবাসী আমরা জানতাম বিএনপি এসে এই মোনাফেকীটা করবে -শিবির সভাপতি কাল রংপুর মুখে ১১ দলের লংমার্চ আট দফার সাথে জোড়ালো দাবি উঠবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের আওয়ামীলীগ বাংলাদেশ ফিরে আসলে এর জন্য দায়ী থাকবে জামায়াত-এনসিপি রংপুর রেঞ্জ ডিআইজি অফিসের এএসপি নুরুজ্জামান চৌধুরীর অবসরজনিত বিদায় সংবর্ধনা রংপুরে লংমার্চের সমাপনী সমাবেশস্থল পরিদর্শনে জামায়াত নেতারা রংপুর বিভাগে ক্রমেই বাড়ছে ডেংগু রোগির সংখ্যা: ৯০ ভাগই ঢাকা ফেরত ১১ দলীয় ঐক্যের লংমার্চ সফল করতে রংপুরে জামায়াতের লিফলেট বিতরণ রংপুরে মাদক সেবনের দায়ের ২ জনের কারাদন্ডাদেশ দিলো ভ্রাম্যমান আদালত
ইনজুরি নিয়ে ভাবছে না বাংলাদেশ, কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়া মূল লক্ষ্য

ইনজুরি নিয়ে ভাবছে না বাংলাদেশ, কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়া মূল লক্ষ্য

স্টাফ করেসপন্ডেন্ট||ঢাকা|| বাতায়ন২৪ডটকম

আসন্ন অস্ট্রেলিয়া সফরকে সামনে রেখে নিজেদের প্রস্তুতি ও প্রত্যাশার কথা জানিয়েছেন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, দলের কয়েকজন গুরুত্বপূর্ণ ক্রিকেটার ইনজুরিতে থাকলেও তা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে চান না। বরং যারা দলে আছেন, তাদের সামর্থ্যের ওপরই পূর্ণ আস্থা রাখছেন তিনি।

ইনজুরিতে ছিটকে গেছেন দলের গুরুত্বপূর্ণ দুই খেলোয়াড় পেষার নাহিদ রানা ও উইকেটকিপার ব্যাটার লিটন দাস। তাদের অভাব স্বভাবতই অনুভব করবে দল। তবে পেছনে না তাকিতে সামনে এগোতে চান জানিয়ে এ প্রসঙ্গে শান্ত বলেন, ‘ইঞ্জুরি আসলে আমাদের নিয়ন্ত্রণে নাই। যে দল যাচ্ছে, তার ওপর পুরোপুরি বিশ্বাস আছে। এই দল নিয়ে আমরা কত ভালো খেলতে পারি, সেই বিশ্বাস রাখাই গুরুত্বপূর্ণ।’

তার মতে, অস্ট্রেলিয়ার মতো কঠিন কন্ডিশনে ভালো ফল করতে হলে নির্দিষ্ট পরিকল্পনা ধরে রেখে নিজেদের প্রক্রিয়া ঠিকভাবে অনুসরণ করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। অস্ট্রেলিয়ায় কতটা ভালো খেলতে পারি, সবকিছু ঠিকভাবে চালিয়ে নিতে পারছি কিনা সেটাই আমাদের লক্ষ্য থাকবে।যোগ করেন বাংলাদেশ অধিনায়ক।

প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট হলেও আবহাওয়ার কারণে কিছুটা সীমাবদ্ধতার কথাও জানিয়েছেন শান্ত। তিনি বলেন, বৃষ্টির কারণে ঠিকভাবে প্রস্তুতি নেয়া সম্ভব হয়নি। যেটুকু সম্ভব প্রস্তুতি নেয়া হয়েছে, তবে কিছুটা ঘাটতি ছিল।

অস্ট্রেলিয়ার কন্ডিশন সম্পর্কে আগেভাগে ধারণা করা কঠিন উল্লেখ করে তিনি বলেন, এতদূর থেকে কন্ডিশন নিয়ে ধারণা করা কঠিন। আমরা ওখানে যাওয়ার পর মানিয়ে নেওয়ার চেষ্টা করবো। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে পারলে ভালো ক্রিকেট খেলা সম্ভব।

অস্ট্রেলিয়ায় খেলতে যাওয়াকে নিজের জন্য বিশেষ অভিজ্ঞতা বলেও উল্লেখ করেন শান্ত। এ প্রসঙ্গে তিনি আরও বলেন, অস্ট্রেলিয়ায় টেস্ট ম্যাচ সবসময় টিভিতে দেখেছি। এবার খেলতে যাচ্ছি। আলাদা উত্তেজনা কাজ করছে।

একই সঙ্গে বাংলাদেশের ক্রিকেটের পরিবর্তিত বাস্তবতার কথাও তুলে ধরেন অধিনায়ক। তার ভাষায়, এখন দর্শকরা আশা রাখেন আমরা জিতবো। এটি বলতে পারেন একটি ভালো অর্জন।

সমর্থকদের এই প্রত্যাশাকে ইতিবাচক হিসেবে দেখছেন শান্ত এবং মাঠে সেই আস্থার প্রতিদান দেওয়ার লক্ষ্য নিয়েই অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে বাংলাদেশ।

সুত্র: আমার দেশ
বাতায়ন২৪ডটকম/এইচআরবি

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com