সংবাদ শিরোনাম :
রংপুরে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ শোভাযাত্রা ‘ঘরে ঘরে খবর দে-ভাইভা প্রথার কবর দে, বেশি মার্ক ভাইভায়- দলের লোকে চাকরি পায়,’ শ্লোগানে উত্তাল বেরোবি পীরগাছায় রাতের আঁধারে ৪১০টি পেঁপে গাছ কর্তন, ৮ লাখ টাকার ক্ষতির দাবি ইসলাম অমুসলিমদের ওপর নির্যাতন বা বৈষম্য সমর্থন করে না: রংপুরে চরমোনাই পীর রংপুরে চাঞ্চল্যকর চার খুন: ১৩ দিন পর ফরেনসিক ল্যাবে জব্দকৃত আলামত, নজর এখন ডিএনএ পরীক্ষায় রংপুরে তালিকাভূক্ত শীর্ষ সন্ত্রাসী আনাস ইয়াবাসহ গ্রেফতার ইউএনও আমার দুই গ্রেড নিচে চাকুরি করে: পীরগাছা সোনালী ব্যাংক ম্যানেজারের বিরুদ্ধে দাম্ভিকতার অভিযোগ সকল ষড়যন্ত্র উপেক্ষা করে তারেক রহমানের প্ল্যান বাস্তবায়নে তৃণমূল বিএনপি: পীরগঞ্জে সাইফুল ইসলাম রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা গোলাম মোস্তফা বাটুলের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল রংপুরে জাতীয় উদ্যোক্তা সচেতনতা ক্যাম্পেইন অনুষ্ঠিত
ফ্রান্সের কোচ হলেন ফুটবল তারকা জিনেদিন জিদান

ফ্রান্সের কোচ হলেন ফুটবল তারকা জিনেদিন জিদান

স্পোর্টস ডেস্ক/বাতায়ন২৪ডটকম

ফরাসি ফুটবলে শুরু হলো এক নতুন অধ্যায়। ফ্রান্স জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিচ্ছেন দেশটির কিংবদন্তি ফুটবলার ও সাবেক রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান। ফ্রান্স ফুটবল ফেডারেশন (এফএফএফ) এক সামাজিক ও আনুষ্ঠানিক বিবৃতিতে এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে। দলটির সঙ্গে ২০৩০ সাল পর্যন্ত চুক্তিবদ্ধ হয়েছেন ৫৪ বছর বয়সী এই কোচ।

২০২৬ বিশ্বকাপে স্পেনের কাছে সেমিফাইনালে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়ার পর ফরাসি জাতীয় দলের দায়িত্ব ছাড়েন দীর্ঘদিনের কোচ দিদিয়ে দেশম। দেশমের বিদায়ের পরপরই পরবর্তী কোচ হিসেবে ফরাসি সংবাদমাধ্যমে উঠে আসে জিদানের নাম। অবশেষে সেই জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আনুষ্ঠানিকভাবে ফরাসি ডাগআউটের দায়িত্ব তুলে দেওয়া হলো এই ফরাসি মহাতারকার হাতে।

খেলোয়াড় হিসেবে ১৯৯৮ সালে ফ্রান্সের হয়ে বিশ্বকাপ শিরোপা উঁচিয়ে ধরেছিলেন জিদান। ডাগআউটেও তার ট্র্যাক রেকর্ড অত্যন্ত ঈর্ষণীয়। রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে টানা তিনটি উয়েফা চ্যাম্পিয়নস লিগ শিরোপা জয়ের রেকর্ড গড়েন তিনি।

বিরতির পর ফেরা ২০২১ সালে রিয়াল মাদ্রিদের দায়িত্ব ছাড়ার পর দীর্ঘদিন ফুটবল ডাগআউটের বাইরে ছিলেন।

দীর্ঘ পাঁচ বছরের বিরতি কাটিয়ে নিজ দেশের জাতীয় দলের দায়িত্ব নেওয়ার মাধ্যমে আবারও কোচিং পেশায় ফিরলেন এই ফরাসি কিংবদন্তি। ২০৩০ সাল পর্যন্ত দীর্ঘমেয়াদী পরিকল্পনায় ফ্রান্স দলকে পুনর্গঠন ও নতুন ট্রফি এনে দেওয়াই এখন জিদানের মূল লক্ষ্য।

এইচআরবি/বাতায়ন২৪ডটকম/এইচআরবি

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com