সংবাদ শিরোনাম :
রংপুরে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ শোভাযাত্রা ‘ঘরে ঘরে খবর দে-ভাইভা প্রথার কবর দে, বেশি মার্ক ভাইভায়- দলের লোকে চাকরি পায়,’ শ্লোগানে উত্তাল বেরোবি পীরগাছায় রাতের আঁধারে ৪১০টি পেঁপে গাছ কর্তন, ৮ লাখ টাকার ক্ষতির দাবি ইসলাম অমুসলিমদের ওপর নির্যাতন বা বৈষম্য সমর্থন করে না: রংপুরে চরমোনাই পীর রংপুরে চাঞ্চল্যকর চার খুন: ১৩ দিন পর ফরেনসিক ল্যাবে জব্দকৃত আলামত, নজর এখন ডিএনএ পরীক্ষায় রংপুরে তালিকাভূক্ত শীর্ষ সন্ত্রাসী আনাস ইয়াবাসহ গ্রেফতার ইউএনও আমার দুই গ্রেড নিচে চাকুরি করে: পীরগাছা সোনালী ব্যাংক ম্যানেজারের বিরুদ্ধে দাম্ভিকতার অভিযোগ সকল ষড়যন্ত্র উপেক্ষা করে তারেক রহমানের প্ল্যান বাস্তবায়নে তৃণমূল বিএনপি: পীরগঞ্জে সাইফুল ইসলাম রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা গোলাম মোস্তফা বাটুলের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল রংপুরে জাতীয় উদ্যোক্তা সচেতনতা ক্যাম্পেইন অনুষ্ঠিত
চুপ্পুকে পালিয়ে যাবার সুযোগ দেওয়া যাবে না: নাহিদ ইসলাম

চুপ্পুকে পালিয়ে যাবার সুযোগ দেওয়া যাবে না: নাহিদ ইসলাম

স্টাফ করেসপন্ডেন্ট||নেত্রকোনা||বাতায়ন২৪ডটকম||

জাতীয় সংসদের বিরোধী দলীয় চীপ হুয়িপ নাহিদ ইসলাম বলেন, বিএনপি চুপ্পুকে অসুস্থতার নাম করে পদত্যাগের সযোগ করে দিয়েছে। কিন্তু বিএনপির উচিৎ ছিল, ক্ষমতায় এসেই ফ্যাসিস্টের দোসর এই দুর্নীতিবাজ রাষ্ট্রপতিকে অপসারণ করে তাকে গ্রেপ্তার করা। তার বিচার করা। তাই আমরা বলতে চাই, অবিলম্বে তাকে গ্রেপ্তার করে তার বিচার করতে হবে। তাকে বিদেশে পালিয়ে যাবার সুযোগ দেওয়া যাবে না।

শুক্রবার নেত্রকোনা জেলার খালিয়াজুরি, মোহনগঞ্জ উপজেলায় পদযাত্রা শেষে রাত ৯ টায় নেত্রকোনা পুরাতণ ডিসি অফিস মাঠে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, নির্বাচনের আগে বিএনপি ৩১ দফা কর্মসূচি দিয়ে নতুন বাংলাদেশ গড়ার কথা বলেছিল। বলেছিল সবার আগে বাংলাদেশ। কিন্তু তারা ক্ষমতায় গিয়েই সব ভুলে গিয়েছে। এখন তাদের সবার আগে চাই ক্ষমতা। সবার আগে চাদাবাজি, সবার আগে দখলদারিত্ব এবং সবার আগে লুটপাট। ক্ষমতায় গিয়েই তার দলের লোকজন জমি দখল, ভূমি দখল, টেন্ডারবাজি শুরু করে দিয়েছে। জেলায় জেলায় ভূয়া মমালা দিয়ে তারা বাণিজ্য করছে।

নাহিদ ইসলাম আরো বলেন, তাদের স্বরাষ্ট্রমন্ত্রী গণভোট ও জুলাই সনদের বিরুদ্ধে কথা বলেন। আমরা বলতে চাই, জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। ওসমান হাদি হত্যার বিচার করতে হবে। সীমান্ত হত্যা বন্ধ করার জন্য ভারতকে বাধ্য করতে হবে। পুশ ইন বন্ধ করতে হবে।

তিনি আরো বলেন, আমরা সংসদে মাত্র ৬ জন। কিন্তু এই নিয়ে আমরা ন্যয্যতার জন্য আন্দোলন করে যাব। সংসদের ভিতর বাহিরে সবখানেই আমরা আন্দোলনে থাকবো।

নাহিদ ইসলাম বলেন, আমরা আর কাউকে ফ্যাসিস্ট হতে দেব না। সকল ফ্যাসিস্টের বিচার চাই।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম বলেন, বিএনপি ক্ষমতায় এসেই তার লোকজন শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতির পদ দখল করেছে। কিন্তু দেশকে যে ভাবে চালানোর দরকার ছিল, তারা সেটা করে নাই। সারা দেশে এখন মাদকের ব্যবসা চলছে। দিনে যারা মাদকের বিরুদ্ধে কথা বলে, তারাই রাতের বেলা মাদকের ব্যবসা করে। এই সিস্টেমের বিরুদ্ধে আমাদের লড়তে হবে।

নেত্রকোনা জেলা এনসিপির আহবায়ক ইঞ্জিনিয়ার ইফতিকার শামীমের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন , কেন্দ্রীয় সংগঠক সোহাগ মিয়া প্রীতম, সদস্য সচিব ফাহিম রহমান খান পাঠান।

এইচআরবি/বাতায়ন২৪ডটকম/এইচআরবি

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com