সংবাদ শিরোনাম :
রংপুর মহানগরীর হারাগাছে রাজমিস্ত্রীকে কুপিয়ে ও গলাকেটে হত্যা করা হয়েছে সপরিবারে শিক্ষককে হত্যার প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ: খুনিদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি রংপুরে নিজ বাড়ি থেকে সাবেক শিক্ষক এবং তার স্ত্রী, ছেলে মেয়ের লাশ উদ্ধার: গ্রেফতার ২ রংপুরে নিজ বাড়ি থেকে জেলা স্কুলের সাবেক শিক্ষক তার স্ত্রী ও ছেলে মেয়ের লাশ উদ্ধার বদরগঞ্জে সুধাংশুর বেপরোয়া মাদক সিন্ডিকেট: বাধা দেয়ায় গ্রামবাসীর ওপর হামলা ভারতকে সীমান্ত হত্যা ও পুশইন বন্ধ করতে হবে: রাশেদ খান তেল-গ্যাসসহ নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে আনার আহ্বান মিয়া গোলাম পরওয়ারের ২৪ এর জুলাই আন্দোলনে যে হত্যাকান্ড ঘটেছে তা রাষ্ট্রীয় মানবাধিকার লংঘন: অতিরিক্ত ডিআইাজি- আব্দুর রাজ্জাক রাষ্ট্রপতি ও মহাসচিবকে স্বাগত জানিয়ে রংপুর মহানগর বিএনপির শুভেচ্ছা মিছিল: উন্নয়ন বৈষম্য দূর হওয়ার প্রত্যাশা হারাগাছে ঈমাম মুয়াজ্জিনের সাথে প্রতারণার অভিযোগে শোকজ বিএনপি নেতা
রংপুরে এনসিপি সমাবেশে অভিযোগ ‘ জুলাই বিপ্লবে নেতৃত্ব দানকারীদের হত্যা করতেই সাভারে হামলা’

রংপুরে এনসিপি সমাবেশে অভিযোগ ‘ জুলাই বিপ্লবে নেতৃত্ব দানকারীদের হত্যা করতেই সাভারে হামলা’

ছবি :বাতায়ন২৪.কম

জুলাই বিপ্লবে নেতৃত্ব দানকারীদের হত্যা করার গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে সাভারে জুলাই পদযাত্রা পরবর্তী সমাবেশে হামলা করা হয়েছে বলে অভিযোগ করেছেন রংপুরের এনসিপি নেতারা।

স্টাফ করেসপন্ডেন্ট|| বাতায়ন২৪ডটকম  || রংপুর || ০৮ জুলাই ২০২৬

বুধবার (৮ জুলাই) রাত সাড়ে ৮ টায় রংপুর জেলা ও মহানগর এনসিপির আয়োজনে প্রতিবাদ মশাল মিছিল উত্তর সমাবেশে এই অভিযোগ করেন তারা।

এর আগে নগরীর ৩৬ জুলাই চত্বর থেকে মশাল মিছিল বের করে এনসিপিনেতাকর্মীরা।মিছিলটি নগর ভবন, কৈলাশ রঞ্জন স্কুল মোড়, জেলা পরিষদ সুপার মার্কেট মোড়, পায়রা চত্বর, জাহাজ কম্পানি মোড় হয়ে প্রেসক্লাব চত্বরে শেষ হয়।

পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন এনসিপির জেলা আহবায়ক আল মামুন, মহানগর সদস্য সচিব আব্দুল মালেক, মহানগর সিনিয়র যুগ্ম আহবায়ক শান্তি কাদেরী, সিনিয়র সদস্য সচিব আলমগীর নয়ন, সদর উপজেলার আহ্ববায়ক স্বাধীন,
কাউনিয়াপ্রধান সম্বনয়কারী সাইদুল ইসলাম, জেলা ছাত্রশক্তির ভারপ্রাপ্ত আহ্ববায়ক মারুফ আল-ইসলাম, যুবশক্তির সদস্য সচিব মোরশেদ আলম,মহানগর যুবশক্তির সংগঠন মোস্তাকিন বিল্লাহ সিয়াম প্রমুখ।

এ সময় তারা অভিযোগ করেন, বিদ্যুৎ বন্ধ করে দিয়ে সমাবেশে হামলা করা হয়েছে। তার মানে হল সরকার সেটা জানতো। কিন্তু এখন পর্যন্ত বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হয়নি। জুলাই নেতৃত্বকে দুনিয়া থেকে তুলে দিয়ে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন না করতেই এই হামলা হয়েছে। অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার এবং দেশব্যাপী জুলাই পদযাত্রার নিরাপত্তা নিশ্চিত করার দাবী জানান বক্তারা।

 

বাতায়ন২৪.কম/সরকার মাজহারুল মান্নান 

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com