সংবাদ শিরোনাম :
রংপুরে চাঞ্চল্যকর ৪খুনের ঘটনাস্থল পরিদর্শন শেষে যা জানালেন – পুলিশ কমিশনার মিঠাপুকুরে নৈশকালীন প্রীতি ইনডোর ফুটবলে, পায়রাবন্দকে হারিয়ে কাফ্রিখাল বিজয়ী শেখ হাসিনার পোষ্য পুত্র খ্যাত বাবু চৌধুরীর অপসরাণ ও গ্রেফতার দাবি, হিমাগার ভাড়া ৫:২০টাকা করার দাবিতে মহাসড়ক অবরোধ রংপুর রেঞ্জের নতুন ডিআইজি হিসেবে যোগ দিচ্ছেন মোহাম্মদ আবদুল মাবুদ রংপুরে ৩৪ বিশেষ চাহিদাসম্পন্ন শিশু-ব্যক্তিকে সহায়ক উপকরণ, ১ হাজার পরিবার পেল ৩ হাজার গাছের চারা প্রধানমন্ত্রীর নিকট ৮ দফা দাবিতে গঙ্গাচড়ার কৃষকদের স্মারকলিপি নেপালে আকর্ষিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৫৭, চলছে ব্যাপক উদ্ধার অভিযান রংপুরে চাঞ্চল্যকর চার খুন: গনপতি চক্রবর্তির বাসার ছাদে পানি: ঘরের ভিতরে নেই: রংপুরে চাঞ্ছল্যকর ৪ খুন: শ্মশানের পাহাদার আদালতে কি স্বাক্ষ্য দিলেন রংপুরে আলোচিত শিক্ষক পরিবার হত্যা: সম্প্রীতি রক্ষায় মতবিনিময় সভা
শিবিরকর্মীকে মারধরের ঘটনায় ইসলামী ছাত্র আন্দোলনের ৪ কর্মী গ্রেপ্তার

শিবিরকর্মীকে মারধরের ঘটনায় ইসলামী ছাত্র আন্দোলনের ৪ কর্মী গ্রেপ্তার

রংপুরের হারাগাছ এলাকায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে করা একটি মন্তব্যকে কেন্দ্র করে ইসলামী ছাত্রশিবিরের এক কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে ইসলামী ছাত্র আন্দোলনের কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে। এ ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।

স্টাফ করেসপন্ডেন্ট।। রংপুর  ।।বাতয়ন২৪ডটকম।। ১৬ জুন ২০২৬

রংপুরের হারাগাছ এলাকায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে করা একটি মন্তব্যকে কেন্দ্র করে ইসলামী ছাত্রশিবিরের এক কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে ইসলামী ছাত্র আন্দোলনের কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন— নাঈমুর রহমান নাঈম, সিরাজুল ইসলাম, রমজান আলী ও শরীফ মিজান। ভুক্তভোগী শিবিরকর্মী মো. আহসান হাবিব এ ঘটনায় হারাগাছ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, কয়েক মাস আগে অনুষ্ঠিত একটি চরমোনাই মাহফিলের জিকির অনুষ্ঠান নিয়ে ফেসবুকে করা একটি মন্তব্যকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। সেই বিরোধের জেরে গত রোববার (১৪ জুন) সন্ধ্যায় হারাগাছ থানার টসার বাজার এলাকার বাঁধসংলগ্ন স্থানে আহসান হাবিবের ওপর হামলার ঘটনা ঘটে।

ভুক্তভোগীর অভিযোগ, কথা বলার কথা বলে তাকে বাড়ি থেকে ডেকে নেওয়া হয়। পরে সেখানে আগে থেকে অবস্থানরত কয়েকজন ব্যক্তি তাকে ঘিরে ধরে ফেসবুক মন্তব্যের বিষয়ে জিজ্ঞাসাবাদের নামে গালিগালাজ ও হুমকি দেয়। একপর্যায়ে প্রতিবাদ করলে তাকে কিল-ঘুষি ও লাথি মেরে আহত করা হয়। হামলাকারীরা ধারালো অস্ত্র প্রদর্শন করে ভয়ভীতি দেখায় বলেও অভিযোগ করেন তিনি।

লিখিত অভিযোগে নাঈমুর রহমান নাঈম, সিরাজুল ইসলাম, রমজান আলী, শরীফ মিজান, নিফাত বাবু ও আনোয়ার হোসেনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া আরও কয়েকজন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে হামলায় অংশ নেওয়ার অভিযোগ আনা হয়েছে।

ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন কয়েকজনকে আটক করে রাখেন। পরে খবর পেয়ে হারাগাছ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে চারজনকে নিজেদের হেফাজতে নেয়।

স্থানীয় ইসলামী আন্দোলনের এক দায়িত্বশীল নেতা জানান, সংশ্লিষ্টদের আগে থেকেই কোনো ধরনের অপ্রীতিকর ঘটনায় জড়াতে নিষেধ করা হয়েছিল। তারা সংগঠনের নির্দেশনা উপেক্ষা করেছে। বিষয়টি সংগঠনের পক্ষ থেকে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অশোক চৌহান বলেন, স্থানীয়দের মাধ্যমে আটক চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং পরবর্তীতে আদালতে সোপর্দ করা হয়েছে। লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমের মতবিরোধকে কেন্দ্র করে বাস্তব জীবনে সহিংসতার ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল। তাদের মতে, অনলাইন মতপার্থক্যকে কেন্দ্র করে সহিংসতা সমাজে অসহিষ্ণুতার প্রবণতা বাড়ার ইঙ্গিত বহন করে।

বাতয়ন২৪ডটকম ~ আবুল

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com