সংবাদ শিরোনাম :
রংপুরে চাঞ্চল্যকর ৪খুনের ঘটনাস্থল পরিদর্শন শেষে যা জানালেন – পুলিশ কমিশনার মিঠাপুকুরে নৈশকালীন প্রীতি ইনডোর ফুটবলে, পায়রাবন্দকে হারিয়ে কাফ্রিখাল বিজয়ী শেখ হাসিনার পোষ্য পুত্র খ্যাত বাবু চৌধুরীর অপসরাণ ও গ্রেফতার দাবি, হিমাগার ভাড়া ৫:২০টাকা করার দাবিতে মহাসড়ক অবরোধ রংপুর রেঞ্জের নতুন ডিআইজি হিসেবে যোগ দিচ্ছেন মোহাম্মদ আবদুল মাবুদ রংপুরে ৩৪ বিশেষ চাহিদাসম্পন্ন শিশু-ব্যক্তিকে সহায়ক উপকরণ, ১ হাজার পরিবার পেল ৩ হাজার গাছের চারা প্রধানমন্ত্রীর নিকট ৮ দফা দাবিতে গঙ্গাচড়ার কৃষকদের স্মারকলিপি নেপালে আকর্ষিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৫৭, চলছে ব্যাপক উদ্ধার অভিযান রংপুরে চাঞ্চল্যকর চার খুন: গনপতি চক্রবর্তির বাসার ছাদে পানি: ঘরের ভিতরে নেই: রংপুরে চাঞ্ছল্যকর ৪ খুন: শ্মশানের পাহাদার আদালতে কি স্বাক্ষ্য দিলেন রংপুরে আলোচিত শিক্ষক পরিবার হত্যা: সম্প্রীতি রক্ষায় মতবিনিময় সভা
কারমাইকেল কলেজে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি সম্পন্ন

কারমাইকেল কলেজে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি সম্পন্ন

একটি হলেও বৃক্ষরোপণ করব জনে জনে, সবুজ দেশের সুস্থ বাতাস লাগুক সবার প্রাণে-এই স্লোগানকে সামনে রেখে কারমা্েকেল কলেজ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে।

পরিবেশ রক্ষা ও আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী রেখে যাওয়ার দায়িত্ব আমাদের সবার। জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বজুড়ে যে পরিবেশগত সঙ্কট তৈরি হচ্ছে, তা মোকাবেলায় বৃক্ষরোপণ সবচেয়ে কার্যকর ও টেকসই উদ্যোগগুলোর একটি।

 

বাতয়ন২৪ডটকম।। ক্যাম্পাস প্রতিনিধি ।। কারমাইকেল কলেজ রংপুর  ।। ১৬ জুন  ২০২৬

কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কারমাইকেল কলেজ শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

গত শুক্রবার (১২ জুন) ক্যাম্পাসের সেন্ট্রাল মসজিদ মাঠে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ওষুধি গাছের চারা রোপণ করে সংগঠনটি।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক হাফেজ ইউসুফ ইসলাহী, রংপুর মহানগর শিবিরের সভাপতি আনিছুর রহমান , কলেজ শিবিরের সভপতি মাহমুদুল হাসান সহ সংগঠনের অন্য নেতৃবৃন্দ।

এ বিষয়ে ছাত্রশিবিরের কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক হাফেজ ইউসুফ ইসলাহী বলেন, পরিবেশ রক্ষা ও আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী রেখে যাওয়ার দায়িত্ব আমাদের সবার। জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বজুড়ে যে পরিবেশগত সঙ্কট তৈরি হচ্ছে, তা মোকাবেলায় বৃক্ষরোপণ সবচেয়ে কার্যকর ও টেকসই উদ্যোগগুলোর একটি।

তিনি আরো বলেন, একটি গাছ শুধু অক্সিজেনই দেয় না বরং জীববৈচিত্র্য সংরক্ষণ, তাপমাত্রা নিয়ন্ত্রণ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বেশি বেশি গাছ লাগানো এবং সেগুলোর পরিচর্যায় এগিয়ে আসতে হবে। সবুজ বাংলাদেশ গড়ার এই প্রচেষ্টায় তরুণদের আরো সক্রিয় ভূমিকা রাখা প্রয়োজন। আমরা প্রত্যক জনশক্তিকে নিজ উদ্যোগে ৩ করে বৃক্ষ রোপন করার ও কর্মসূচি দিয়েছি।

এই কর্মসূচির মাধ্যমে পরিবেশ রক্ষা, প্রাণবৈচিত্র্য সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য সবুজ পৃথিবী গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে ছাত্রশিবির। তারা সকলকে আহ্বান জানিয়েছেন, নিজ নিজ অবস্থান থেকে অন্তত একটি বৃক্ষরোপণ ও পরিচর্যার মাধ্যমে এই উদ্যোগকে সফল করে তুলতে।

বাতায়ন২৪ডটকম ।। আদিল আশরাফিল আবিদ

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com