সংবাদ শিরোনাম :
রংপুরে চাঞ্চল্যকর ৪খুনের ঘটনাস্থল পরিদর্শন শেষে যা জানালেন – পুলিশ কমিশনার মিঠাপুকুরে নৈশকালীন প্রীতি ইনডোর ফুটবলে, পায়রাবন্দকে হারিয়ে কাফ্রিখাল বিজয়ী শেখ হাসিনার পোষ্য পুত্র খ্যাত বাবু চৌধুরীর অপসরাণ ও গ্রেফতার দাবি, হিমাগার ভাড়া ৫:২০টাকা করার দাবিতে মহাসড়ক অবরোধ রংপুর রেঞ্জের নতুন ডিআইজি হিসেবে যোগ দিচ্ছেন মোহাম্মদ আবদুল মাবুদ রংপুরে ৩৪ বিশেষ চাহিদাসম্পন্ন শিশু-ব্যক্তিকে সহায়ক উপকরণ, ১ হাজার পরিবার পেল ৩ হাজার গাছের চারা প্রধানমন্ত্রীর নিকট ৮ দফা দাবিতে গঙ্গাচড়ার কৃষকদের স্মারকলিপি নেপালে আকর্ষিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৫৭, চলছে ব্যাপক উদ্ধার অভিযান রংপুরে চাঞ্চল্যকর চার খুন: গনপতি চক্রবর্তির বাসার ছাদে পানি: ঘরের ভিতরে নেই: রংপুরে চাঞ্ছল্যকর ৪ খুন: শ্মশানের পাহাদার আদালতে কি স্বাক্ষ্য দিলেন রংপুরে আলোচিত শিক্ষক পরিবার হত্যা: সম্প্রীতি রক্ষায় মতবিনিময় সভা
ঈদকে ঘিরে ব্যতিক্রমী আয়োজন ‘মেহমান-ই মুহাব্বত’ করবে কারমাইকেল কলেজ শিবির

ঈদকে ঘিরে ব্যতিক্রমী আয়োজন ‘মেহমান-ই মুহাব্বত’ করবে কারমাইকেল কলেজ শিবির

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে কারমাইকেল কলেজের শিক্ষার্থী ও কর্মচারীদের জন্য বিশেষ মধ্যহ্নভোজনের আয়োজন করেছে কারমাইকেল কলেজ শাখা ছাত্রশিবির। গতকাল (২৬ মে) ঈদের দিন দুপুরে কারমাইকেল কলেজ শিবিরের অফিসিয়াল ফেসবুক পোস্টের মাধ্যমে এ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন সংগঠনটি।

বাতায়ন২৪ডটকম।। কারমাইকেল কলেজ প্রতিবেদক ।। বুধবার, ২৭ মে, ২০২৬

কারমাইকেল কলেজ শাখা ছাত্রশিবিরের দেওয়া তথ্যমতে, শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে কলেজের মসজিদে ঈদুল আজহার নামাজ আদায় করবেন সংগঠনটির নেতাকর্মীরা । এরপর কারমাইকেল কলেজের শহীদ আবু সাইদ হলের সামনে কলেজ ছাত্রশিবিরের পক্ষ থেকে গরু কুরবানী দেওয়া হবে। পরবর্তীতে দুপুরে কলেজের আবাসিক হলে অবস্থানরত শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী ও  সাবেক-বর্তমান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিশেষ মধ্যহ্নভোজনের আয়োজন করবে কারমাইকেল কলেজ শাখা ছাত্রশিবির।

তারা জানিয়েছেন, বিশেষ এই মধ্যহ্নভোজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রংপুর মহানগর শিবিরের সভাপতি আনিছুর রহমান।

এ কর্মসূচির বিষয়ে কারমাইকেল কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল হক বলেন, প্রতি বছরের মতো এবারও পবিত্র ঈদুল আযহার এই আনন্দঘন দিনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ক্যাম্পাসের সকল শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীদের নিয়ে এক মধ্যাহ্নভোজের আয়োজন করতে যাচ্ছে। এই আয়োজন আমাদের ভ্রাতৃত্ববোধ, পারস্পরিক সৌহার্দ্য এবং ঐক্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত।  এই আনন্দের দিনে অনেক শিক্ষার্থী নানা বাস্তবতা ও সমস্যার কারণে নিজ নিজ পরিবারে ফিরতে পারেনি। কেউ দূরত্বের কারণে, আবার কেউ ব্যক্তিগত বা পারিবারিক সমস্যার কারণে ক্যাম্পাসেই অবস্থান করছে। এই ভাইদের কথা চিন্তা করেই বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, কারমাইকেল কলেজ শাখা আয়োজন করেছে “মেহমান-ই মুহাব্বত” একটি ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও ভালোবাসার মিলনমেলা।

তিনি বলেন, এটি শুধু খাবার পরিবেশনের আয়োজন নয়; বরং পরিবার থেকে দূরে থাকা শিক্ষার্থীদের মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করা, তাদের পাশে দাঁড়ানো এবং পারস্পরিক আন্তরিকতার বন্ধন আরও দৃঢ় করাই আমাদের মূল উদ্দেশ্য।

কারমাইকেল কলেজ শিবির

তিনি আরও বলেন, ইসলাম মানুষের পাশে দাঁড়ানোকে সর্বোত্তম মানবিকতা হিসেবে শিক্ষা দেয়। একজন ভাইয়ের মুখে হাসি ফোটানোও

ইবাদতের অংশ।

মাহমুদুল হক আশা প্রকাশ করে বলেন, এ ধরনের উদ্যোগ ক্যাম্পাসে সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের পরিবেশকে আরও সুন্দর ও অর্থবহ করে তুলবে।

তিনি আরও বলেন, আমরা আশা করি, এই ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং আমাদের ক্যাম্পাসের পরিবেশ আরও বন্ধুত্বপূর্ণ ও প্রাণবন্ত হবে। অন্যান্য ছাত্র সংগঠনগুলোকে ঈদের দিনে সাধারণ শিক্ষার্থীদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানায়। রংপুরে অবস্থানরত কারমাইকেল কলেজের সকল শিক্ষার্থী বন্ধুদেরকে আমাদের আয়োজনে অংশগ্রহণের জন্য সাদরে আমন্ত্রণ জানাচ্ছি।

 

বাতায়ন২৪ডটকম/  আদিল আাশরাফিল আবিদ, রংপুর।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com