শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফেরাত কামনা করে রংপুর মহানগর যুবদলের আওতাধীন কোতোয়ালী (মেট্রোপলিটন) থানা যুবদলের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (৪ মার্চ) নগরীর শিমুলবাগ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি উপস্থিত ছিলেন, রংপুর মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট মাহফুজ উন নবী ডন।
বিশেষ অতিথি ছিলেন, ড্যাব কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও মহানগর বিএনপির সদস্য ডা. নিখিলেন্দ্র শংকর গুহ রায়, রংপুর মহানগর যুবদলের আহবায়ক নুরুন্নবী চৌধুরী মিলন, সদস্য সচিব আতিকুল ইসলাম লেলিন, সিনিয়র যুগ্ম আহবায়ক জহির আলম নয়ন, যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম মিঠু, মহানগর সেচ্ছাসেবক দলের আহবায়ক ইমরান হোসেন, মহানগর কৃষক দলের সভাপতি শাহ নেওয়াজ লাবু, ড্যাব কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. এবিএম মারুফ হোসেন।

কোতোয়ালী (মেট্রোপলিটন) থানা যুবদলের আহবায়ক ওয়াহিদ মুরাদ এর সভাপতিত্বে ও সদস্য সচিব শহিদুল ইসলাম এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, মহানগর যুবদলের আহবায়ক কমিটির সদস্য রেজাউল ইসলাম রাবু, সাইফুল ইসলাম, আবেদ আলী, মামুন পারভেজ, তারিকুল ইসলাম তারেক, শরিফুল ইসলাম, যুবায়ের হাসান রজু, আশরাফুল আলম রিপন, সিরাজ উদ-দৌলা ডন, সালেহ নুর, হুমায়ুন কবির রুমু, রেজোয়ান এনাম নাহিদ, সাহিদ হোসেন সবুজ, মারুফ হোসেন, শাকিল চৌধুরী সনি, আল মেরাজ সানী, শান্ত, কোতয়ালী থানা যুবদলের যুগ্ম আহবায়ক রাসেল ইসলাম রাসেল, রাসেদুল ইসলাম রকেট, নাসির হোসেন, জাহেদুল স্বপন, আশিকুর রহমান আশিক, কাজল বর্মন ভরসা, ইয়াসির আরাফাত কিরন, মাহবুব রহমান মহুবার, তরিকুর ইসলাম রিয়ন, রুবেল হাসান বাবু, রুবায়েদ শেখ, আব্দুর রহমান নাদিম (দপ্তরের চলতি দ্বায়িত্ব ), ফজলে রাব্বি, কোতোয়ালী (মেট্রোপলিটন) থানা যুবদলের আওতাধীন ১৩, ১৪ ও ১৬ নং থেকে ২৭ নং ওয়ার্ডের সভাপতি-সম্পাদকবৃন্দ সহ বিভিন্ন ওয়ার্ডের বিএনপি ও অংগ সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ। ইফতার মাহফিলে রংপুরের বিভিন্ন মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার তুলে দেয়া হয়।