সংবাদ শিরোনাম :
ঐতিহ্য আর আনন্দে মুখর কিশোরগঞ্জে পহেলা বৈশাখ উদ্‌যাপন গ্রেপ্তারের ৫ দিন পর জামিন পেলেন সাবেক স্পিকার শিরীন শারমিন মারা গেছেন কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে বেকারত্ব দূরীকরণে অগ্রাধিকার: শান্তিরামে চেয়ারম্যান প্রার্থী আনিছের দোয়া ও সমর্থন কামনা বেলকা ইউনিয়নে নির্বাচনী উত্তাপ, আলোচনার কেন্দ্রবিন্দুতে নতুন মুখ ডাঃ আশরাফুল আলম হাজীরহাট থানায় পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ২ আ/সামি গ্রে/ফতার গুচ্ছ ভর্তি পরীক্ষায় কারমাইকেল কলেজে শিক্ষার্থীদের পাশে ছাত্রশিবিরের হেল্প ডেস্ক কিশোরগঞ্জে বাংলা নববর্ষ উদ্যাপন উপলক্ষে প্রস্ততি মুলক সভা অনুষ্ঠিত দেশব্যাপী হামের টিকাদান শুরু ২০ এপ্রিল : স্বাস্থ্যমন্ত্রী প্রতিটি উপজেলায় একটি করে মহিলা কলেজ সরকারীকরণ করা হবে
রংপুরে ৩ আসনে ধানের শীষের পক্ষে এডভোকেট ডনের গণসংযোগ

রংপুরে ৩ আসনে ধানের শীষের পক্ষে এডভোকেট ডনের গণসংযোগ

স্টাফ করেসপন্ডেন্ট, রংপুর।। বাতায়ন২৪ডটকম।।

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে রংপুর-৩ (সদর) আসনে ধানের শীষের সংসদ সদস্য পদপ্রার্থী  সামসুজ্জামান সামুকে বিজয়ী করার লক্ষ্যে রংপুর মহানগর বিএনপির সদস্য সচিব  এডভোকেট মাহফুজ উন নবী ডন এর নেতৃত্বে নগরীর ২৫ নং ওয়ার্ডে গণ সংযোগ, লিফলেট বিতরণ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার বিকেলে নগরীর ২৫ নং ওয়ার্ডের আরসিসিআই মোড় থেকে ধানের শীষের পক্ষে গণসংযোগ শুরু হয়। পরে রোকেয়া কলেজ স্বরণী, নবীনগর,খেড়বাড়ী, শিক্ষাঙ্গন স্কুলপাড়া, বোতলাপাড়া ক্লাব মোড়ে গিয়ে শেষ হয়।
এসময়, উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সিনিয়র সদস্য, ২৫ নং ওয়ার্ড সভাপতি  ও সাংবাদিক নেতা সালেকুজ্জামান সালেক, রংপুর-৩ আসন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য, মহিলা টিম কো-অর্ডিনেটর, সাবেক কাউন্সিলর ও মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক আরজানা বেগম, ২৫ ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাব্বির পারভেজ সজিব, যুগ্ম সাধারণ সম্পাদক সালাউদ্দিন চৌধুরী  ইসলাম, মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক ওয়াহিদ মুরাদ, মহানগর সেচ্ছাসেবকদলের আহবায়ক ইমরান হোসেন,
সদস্য সচিব নুর হাসান সুমন, পুর্ব শালবন জামে মসজিদের সাবেক সভাপতি শাহ মো: ফজলুল করিম, নবীনগর জামে মসজিদের সভাপতি আলহাজ্ব এনামুল হক সরকার, বিশিষ্ট ব্যবসায়ী একরামুল হক লিটন, বিএনপি নেতা হারুন অর রশিদ, তাবলীগ জামাতের আমীর আলহাজ্ব জাহাঙ্গীর হোসেন, সহ ২৫ নং ওয়ার্ড বিএনপি ও অংগ-সহযোগী সংগঠেনের নেতা-কর্মীরা।

বাতায়ন২৪ডটকম।।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com