সংবাদ শিরোনাম :
সচেতনতা ও প্রতিরোধমূলক ব্যবস্থায় কমবে ডায়াবেটিস ঝুঁকি: প্রধানমন্ত্রী পীরগাছায় নিষিদ্ধ ছাত্রলীগের ইউনিয়ন সভাপতি গ্রেপ্তার বেরোবি একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ১৮তম বর্ষে পদার্পণ ও ইন্টারন্যাশনাল একাউন্টিং ডে ২০২৬ উদযাপন ১১০ বছরে কারমাইকেল কলেজ, বর্ণাঢ্য আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দেশব্যাপী নাশকতা, সহিংসতা ও নৈরাজ্যের প্রতিবাদে রংপুরে এনসিপির মোটরসাইকেল র‍্যালি রংপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই স্পটে ৬ ককটেল নিক্ষেপ আপা আপা করিস না, তোদের আপা আইবো না শ্লোগানে মধ্যরাতে রংপুর মহানগরীতে ছাত্রদলের বাইক শোডাউন মাদকে সয়লাব রংপুর গাজা সেবনকালে ৪ জন গ্রেপ্তার পীরগাছায় ১০৪ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার রংপুর বিভাগের ৫৪ জন সাংবাদিকের মাঝে কল্যাণ ট্রাস্টের অনুদানের চেক বিতরণ
বৃহস্পতিবার শুরু প্রচার, ভোটারদের দ্বারে দ্বারে যাবেন প্রার্থীরা

বৃহস্পতিবার শুরু প্রচার, ভোটারদের দ্বারে দ্বারে যাবেন প্রার্থীরা

স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা।। বাতায়ন২৪ডটকম।।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে দেশব্যাপী শুরু হচ্ছে নির্বাচনি প্রচার-প্রচারণা। ওই দিন থেকে ভোটারদের সমর্থন পেতে বাড়ি বাড়ি গিয়ে প্রচারে নামবেন প্রার্থীরা। তুলে ধরবেন নিজেদের প্রতিশ্রুতি ও কর্মপরিকল্পনা।

ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) ছিল নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষদিন। আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। প্রতীক বরাদ্দের পর বৃহস্পতিবার থেকেই আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু করতে পারবেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা।

এদিকে, মনোনয়নপত্র প্রত্যাহারের প্রক্রিয়া চলায় প্রার্থীদের চূড়ান্ত তালিকা এখনো প্রকাশ হয়নি। সারাদেশে এ পর্যন্ত এক হাজার ৮৪২ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এছাড়া আপিল শুনানিতে আরও চার শতাধিক প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন।

ইসি জানায়, আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ সম্পন্ন করা হবে। জাতীয় এ নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্রপ্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তবে প্রার্থিতা প্রত্যাহারের প্রক্রিয়া শেষে ভোটের মাঠে কারা থাকছেন, সে চিত্রও স্পষ্ট হবে বৃহস্পতিবার।

প্রার্থিতা প্রত্যাহার সংক্রান্ত ইসির পরিপত্রে বলা হয়, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর ১৬ অনুচ্ছেদ অনুযায়ী বৈধভাবে মনোনীত কোনো প্রার্থী নির্ধারিত তারিখ বা তার আগে নিজ সইযুক্ত লিখিত নোটিশের মাধ্যমে নিজে অথবা লিখিতভাবে ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধির মাধ্যমে রিটার্নিং কর্মকর্তার কাছে প্রার্থিতা প্রত্যাহারের আবেদন করতে পারবেন।

যে ক্ষেত্রে কোনো নিবন্ধিত রাজনৈতিক দল একটি নির্বাচনি এলাকায় একের অধিক প্রার্থীকে মনোনয়ন দিয়েছে, সেক্ষেত্রে রাজনৈতিক দলের সভাপতি বা সাধারণ সম্পাদক বা অনুরূপ পদধারী কোনো ব্যক্তি কর্তৃক স্বাক্ষরিত লিখিতপত্রের মাধ্যমে তিনি নিজে বা তার ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধির মাধ্যমে নির্ধারিত তারিখ বা তার আগে চূড়ান্ত প্রার্থী মনোনয়নের বিষয়ে রিটার্নিং অফিসারকে অবহিত করবেন এবং সেক্ষেত্রে ওই দলের অন্যান্য প্রার্থী, আর প্রার্থী হিসেবে গণ্য হবেন না।

মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য লিখিত নোটিশ দেওয়া হলে বা রাজনৈতিক দল কর্তৃক প্রার্থী মনোনয়ন চূড়ান্ত করা হলে কোনো অবস্থাতেই তা প্রত্যাহার বা বাতিল করা যাবে না।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে ইসি। নতুন তালিকা অনুযায়ী বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন। মোট ভোটারের মধ্যে পুরুষ ৬ কোটি ৪৮ লাখ ১৪ হাজার ৯০৭ জন, নারী ৬ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৪২ জন এবং তৃতীয় লিঙ্গের (হিজড়া) ভোটার ১ হাজার ২৩৪ জন।

বাতায়ন২৪ডটকম।। মেমোহি।।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com