সংবাদ শিরোনাম :
বার কাউন্সিলের তালিকাভুক্ত আইনজীবি হলেন রংপুরের আরিফুল ইসলাম  প্রধানমন্ত্রীর উপহারের টাকা পেলেন রংপুর সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা সাংবাদিকদের কল্যাণে বর্তমান সরকার বৃহত কর্মসূচি প্রণয়ন করবে: বাছির জামাল রাশিয়ান মডেল মনিকার বিরুদ্ধে আদালতে মামলা মার্কিন ঘাঁটি বন্ধ না হলে হামলা, হরমুজ বন্ধ থাকবে : প্রথম বক্তৃতায় মোজতবা খামেনি বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১২ ঈদ যাত্রাকে নির্বিঘ্ন করতে আরপিএমপির সাব-কন্ট্রোল রুমের উদ্বোধন ইরানি ক্ষেপণাস্ত্র-ড্রোন শনাক্ত করতে পারছে না ইসরায়েল গণতন্ত্র শক্তিশালী করতে সংসদ সদস্যদের একসঙ্গে কাজ করার আহ্বান মোশাররফের জনগণের প্রত্যাশা পূরণে সরকার ও বিরোধী দল গঠনমূলক ভূমিকা রাখবে, আশা স্পিকারের
ভোট উৎসবের সংস্কৃতি ফিরিয়ে আনতে হবে: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

ভোট উৎসবের সংস্কৃতি ফিরিয়ে আনতে হবে: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

স্টাফ করেসপন্ডেন্ট, রংপুর।। বাতায়ন২৪ডটকম।।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন; তথ্য ও সম্প্রচার এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ভোট উৎসবের সংস্কৃতি ফিরিয়ে আনতে হবে। বিগত কয়েকটি নির্বাচনে জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছিল। আর কোনো রাজনৈতিক দল যাতে, ভবিষ্যতে ভোটাধিকার হরণ করতে না পারে, এজন্য জনগণকে রাষ্ট্র সংস্কারের পক্ষে থাকতে হবে।

 

উপদেষ্টা রবিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় রংপুর শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে গণভোটের প্রচার ও ভোটার উদ্বদ্ধুকরণের উদ্দেশ্যে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এসব কথা বলেন।

 

জুলাই গণঅভ্যত্থান প্রসঙ্গে উপদেষ্টা বলেন, দীর্ঘদিনের ক্ষোভকে পুঞ্জীভূত করে একটা গণ-অভ্যুত্থান হয়েছিল। সেই গণ-অভ্যুত্থানের প্রধান দাবিটা ছিল পরিবর্তন। এলক্ষ্যেই স্বচ্ছ প্রক্রিয়ায় রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছিল। এই সনদ বাস্তবায়নে আয়োজিত হতে যাচ্ছে গণভোট।

 

সংস্কার কমিশন বিষয়ে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, সরকার ১১টি সংস্কার কমিশন করেছে এর মধ্যে ৬টি নির্বাচনের সাথে সরাসরি জড়িত। ‘হ্যাঁ’ ভোট দিলে ইচ্ছেমতো সংবিধান পরিবর্তন করা যাবে না, নিম্নকক্ষ ও উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সংবিধান পরিবর্তন করতে হবে। কেউ দুই বারের বেশি সরকার প্রধান থাকতে পারবেন না, দুই বারের বেশি সরকার প্রধান থাকলে দলের ভেতর গণতন্ত্র চর্চা হয় না, ফলে নেতৃত্ব সৃষ্টি হয় না। তিনি আরো বলেন, গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত হলে নারীর অংশগ্রহণ বাড়বে এবং ক্ষমতা বৃদ্ধি পাবে।

 

প্রজাতন্ত্রের কর্মচারীদের উদ্দেশে উপদেষ্টা বলেন, কোনো রাজনৈতিক দলের মতাদর্শে সমর্থনপুষ্ট না হয়ে জনগণের কল্যাণে কাজ করতে হবে। জুলাই শহিদদের স্বপ্ন বাস্তবায়ন ও গণতান্ত্রিক যাত্রার শুভ সূচনা করতে আগামী গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে ভোট দিতে উপদেষ্টা সবাইকে সুচিন্তিত মত দেওয়ার আহ্বান জানান।

 

অনুষ্ঠানে রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন রংপুরের বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম, মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মজিদ আলী, রংপুর রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি (অপারেশনস্) শাহ মমতাজুল ইসলাম, রংপুরের পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) জয়নাল আবেদীন, জেলা তথ্য অফিসের পরিচালক ড. মোফাকখারুল ইকবাল, ছাত্র নেতা ইমরান আহমেদ প্রমুখ। মতবিনিময় সভায় রংপুর জেলার সরকারি কর্মকর্তা, বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত।

বাতায়ন২৪ডটকম।। মেমোহি।।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com