সংবাদ শিরোনাম :
আমি ভীষণ অসুস্থ, তাই পদত্যাগ করলাম: গণমাধ্যমকে রাষ্ট্রপতি চুপ্পু লালমনিরহাটে পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই: র‍্যাবের অভিযানে গ্রেফতার ২ গাড়িচালককে হত্যাচেষ্টার মামলায়,গ্রেপ্তার হতে পারেন এমপি গাজী নজরুল যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব ফিরিয়ে দিল ইরান- নিউ ইয়র্ক টাইমস নড়াইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইউপি সদস্য খুন রাষ্ট্রপতিকে পূর্ণ বিশ্রামের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা দর্শনা সীমান্তে ৫ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি হাতিবান্ধায় মাদক ধরে গাড়িসহ টাকার বিনিময়ে ছেড়ে দেয়ার অভিযোগ:পুলিশের চার কর্মকর্তা ক্লোজড, তদন্ত কমিটি গঠন কারমাইকেল কলেজে শিক্ষার্থীদের দাবি না মানায় ২৮ জুলাই থেকে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি অবৈধভাবে সরকারি ওয়াশব্লক ভেঙ্গে ফেললো ইউপি চেয়ারম্যান ও সচিব- তদন্তে মিলল সত্যতা
অব্যাহতি পেলেন নাজমুল, অর্থ কমিটির দায়িত্বে বুলবুল

অব্যাহতি পেলেন নাজমুল, অর্থ কমিটির দায়িত্বে বুলবুল

স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা।। বাতায়ন২৪ডটকম।।

আগে থেকেই শোনা যাচ্ছিল বিসিবি পরিচালকের দায়িত্ব থেকে অব্যাহতি পেতে যাচ্ছেন এম নাজমুল ইসলাম। শেষ পর্যন্ত হয়েছেও তাই। এক আনুষ্ঠানিক বিবৃতিতে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে বিসিবি। বোর্ডের স্বার্থে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

বিসিবি এক বিবৃতিতে জানায়, সাম্প্রতিক ঘটনায় বোর্ডের স্বার্থের কথা চিন্তা করে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। এক্ষেত্রে ভঙ্গ করা হয়নি বিসিবির গঠনতন্ত্রের কোন ধারা। গঠনতন্ত্রের ৩১ ধারা অনুযায়ী তাকে সরিয়ে দেওয়া হয়েছে। আপাতত বিসিবির অর্থ কমিটির দায়িত্ব পালন করবেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

বিবৃতিতে আরও জানায়, বিসিবি ক্রিকেটারদের সম্মান ও মর্যাদা ধরে রাখার ব্যাপারে সব সময় প্রতিশ্রুতিশীল। তাদের আশা বিসিবির এই সিদ্ধান্তের পর দ্রুতই বিপিএলের ম্যাচ খেলতে মাঠে ফিরবে ক্রিকেটাররা।

বাতায়ন২৪ডটকম।। মেমোহি।।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com