সংবাদ শিরোনাম :
রংপুর মহানগরীর হারাগাছে রাজমিস্ত্রীকে কুপিয়ে ও গলাকেটে হত্যা করা হয়েছে সপরিবারে শিক্ষককে হত্যার প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ: খুনিদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি রংপুরে নিজ বাড়ি থেকে সাবেক শিক্ষক এবং তার স্ত্রী, ছেলে মেয়ের লাশ উদ্ধার: গ্রেফতার ২ রংপুরে নিজ বাড়ি থেকে জেলা স্কুলের সাবেক শিক্ষক তার স্ত্রী ও ছেলে মেয়ের লাশ উদ্ধার বদরগঞ্জে সুধাংশুর বেপরোয়া মাদক সিন্ডিকেট: বাধা দেয়ায় গ্রামবাসীর ওপর হামলা ভারতকে সীমান্ত হত্যা ও পুশইন বন্ধ করতে হবে: রাশেদ খান তেল-গ্যাসসহ নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে আনার আহ্বান মিয়া গোলাম পরওয়ারের ২৪ এর জুলাই আন্দোলনে যে হত্যাকান্ড ঘটেছে তা রাষ্ট্রীয় মানবাধিকার লংঘন: অতিরিক্ত ডিআইাজি- আব্দুর রাজ্জাক রাষ্ট্রপতি ও মহাসচিবকে স্বাগত জানিয়ে রংপুর মহানগর বিএনপির শুভেচ্ছা মিছিল: উন্নয়ন বৈষম্য দূর হওয়ার প্রত্যাশা হারাগাছে ঈমাম মুয়াজ্জিনের সাথে প্রতারণার অভিযোগে শোকজ বিএনপি নেতা
মেট্রোপলিটন ডিবি পুলিশের অভিযানে রংপুরে প্রশ্ন ফাঁস চক্রের ২ সদস্য আটক

মেট্রোপলিটন ডিবি পুলিশের অভিযানে রংপুরে প্রশ্ন ফাঁস চক্রের ২ সদস্য আটক

স্টাফ করেসপন্ডেন্ট, রংপুর।। বাতায়ন২৪ডটকম।।

রংপুরে প্রশ্নপত্র ফাঁসকারী চক্রের দুই সদস্যকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোসসহ অত্যাধুনিক ডিজিটাল ডিভাইস উদ্ধার হয়েছে। আটকরা হলেন- রংপুরের মিঠাপুকুর উপজেলার কাফ্রিখাল এলাকার শরিফুল ইসলামের ছেলে গোলাম কিবরিয়া এবং গোপাল চন্দ্রের ছেলে সুমন চন্দ্র।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরের দিকে নগরীর পুলিশ লাইন সংলগ্ন ক্যাপ্টেন ব্যাকোলজি মোড় থেকে তাদের দু’জনকে আটক করা হয়।

মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের উপ-পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী আজ বেলা তিনটার দিকে তার কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান।

সনাতন চক্রবর্তী বলেন, একটি চক্র আধুনিক তথ্যপ্রযুক্তির মাধ্যমে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতির চেষ্টা করছে। এর ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ওই দু’জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ডিজিটাল ডিভাইস ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই দু’জন স্বীকার করেছেন ডিজিটাল ডিভাইস সরবরাহের লক্ষ্যে তারা সেখানে অবস্থান করছিলেন। আমরা তাদের জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছি। তাদের কাছ থেকে আমরা গুরুত্বপূর্ণ সূত্র পাচ্ছি।

আটক দু’জনের সাথে প্রশ্নপত্র ফাঁসকারী চক্রের বড় একটি সিন্ডিকেট জড়িত থাকতে পারে জানান এই পুলিশ কর্মকর্তা। এ কারণে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে সঙ্গে নিয়ে অভিযান পরিচালনা করা হবে।

বাতায়ন২৪ডটকম।। মমিনুল ইসলাম রিপন।। মেমোহি।।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com