সংবাদ শিরোনাম :
রংপুরে গণমিছিল ও সমাবেশ, জুলাই সনদ ও গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের দাবি জামায়াতের জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তিতে গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে সুন্দরগঞ্জে ছাত্রশিবিরের অদম্য জুলাই মিছিল রংপুর চিরিয়াখানার অব্যবস্থাপনা, জরাজীর্ণতা ও অতিরিক্ত ফি আদায়ে ক্ষুব্ধ দর্শনার্থীরা রংপুরে ১৭ লাখে এএসআই পদে চাকরি, জালিয়াত চক্রের ৪ সদস্য গ্রেফতার পীরগাছায় ছাত্রীকে অনৈতিক প্রস্তাব: শিক্ষার্থীদের ক্ষোভের মুখে পদচ্যুত ভারপ্রাপ্ত অধ্যক্ষ ‘লন্ডন-শিলংয়ে যাইনি, তাহলে গুপ্ত বলছেন কেন?’ চলতি মাসেই যেভাবে ৮ দিনের ছুটি মিলছে সরকারি চাকরিজীবীদের দাশিয়ারছড়া: এক যুগেও কাটেনি বৈষম্য ছাতকে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে লালমনিরহাটে জামায়াতের গণমিছিল
রংপুর-৩ আসনে জিএম কাদেরসহ ৭ জনের মনোনয়ন বৈধ, ৩ জনের বাতিল

রংপুর-৩ আসনে জিএম কাদেরসহ ৭ জনের মনোনয়ন বৈধ, ৩ জনের বাতিল

স্টাফ করেসপন্ডেন্ট, রংপুর।। বাতায়ন২৪ডটকম।।

রংপুর ৩ আসনে জিএম কদেরসহ ৭ জনের মনোনয়ন বৈধ এবং ৩ জনের মনোনয়ন বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা।

শুক্রবার (২ জানুয়ারী) রংপুর ডিসি অফিসের সম্মেলন কক্ষে সকাল সাড়ে দশটায় থেকে শুরু হয়ে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত চলে রংপুর ৩ আসনের যাচাই-বাছাই কার্যক্রম। আসনটিতে মোট ১০ জন মনোনয়ন পত্র দাখিল করেছিলেন। এর মধ্যে ৩ জনের বাতিল এবং ৭ জনের মনোয়ন বৈধ হয়।

যাছাই বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা ও ডিসি মোহাম্মদ এনামুল আহসান জানান, আরপিও অনুযায়ী একভাগ ভোটে অসংগতি থাকায় স্বতন্ত্র প্রার্থী রিটা রহমান, হোল্ডিং ট্যাক্স এর টাকা পরিশোধ না করায় বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ মার্কসবাদীর আনোয়ার হোসেন বাবলু এবং টেলিফোন বিলের বকেয়ার কারণে গ্রেফতারি পরোয়ানা থাকায় খেলাফত মজলিসের তৌহিদুর রহমান রাজুর মনোনয়ন বাতিল করা হয়েছে।

এছাড়া এই আসনে মনোনয়ন বৈধ হওয়া প্রার্থীরা হলেন, জাতীয় পার্টির জিএম কাদের, বিএনপি’র সামসুজ্জামান সামু  জামাাতের মাহবুবুর রহমান বেলাল,  ইসলামী আন্দোলনের আমিরুজ্জামান পিয়াল, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের আব্দুল কুদ্দুস, বাংলাদেশ  খেলাফত মজলিসের নুর আলম সিদ্দিক এবং তৃতীয় লিঙ্গের আনোয়ারা ইসলাম রানী।

রিটা রহমান এর আগের নির্বাচনে বিএনপির প্রার্থী ছিলেন। মনোনয়ন চেয়ে না পাওয়ায় তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেছিলেন।

রিটারিং কর্মকর্তা আরও জানিয়েছেন বাতিল হওয়া প্রার্থীরা আপিল করতে পারবেন। আচরণ বিধি মানার ক্ষেত্রে প্রার্থীদের সহযোগিতায় সন্তুষ্ট হওয়ার কথা ও জানান তিনি।

এখন পর্যন্ত মোটা দাগে আচরণ বিধি লংঘনের কোন অভিযোগ বা তথ্য নেই জানিয়ে রিটার্নিং কর্মকর্তা আরও বলেন, মাঠে নির্বাহী ম্যাজিষ্ট্রেটগণ আচরণ বিধি ফলো করছেন। একটি গ্রহনযোগ্য সুস্ঠু ও অংশগ্রহনমূলক নির্বাচন অনুষ্ঠানের জন্য সকল আয়োজন করা হয়েছে। তিনি ভোটার ও প্রার্থীদের সহযোগিতা চান।

বৃহস্পতিবার ( ১ জানুয়ারী) রংপুর এক ও দুই আসনের যাচাই-বাছাই তের জনপ্রার্থী বৈধ হয়। এক আসরে জাতীয় পার্টির মঞ্জু মালিদ দ্বৈত নাগরিকত্বের কারণে মনোনয়ন বাতিল হয়।

 বাতায়ন২৪ডটকম।। মেমোহি।।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com