সংবাদ শিরোনাম :
সুন্দরগঞ্জে প্রাণিসম্পদভিত্তিক আত্মকর্মসংস্থানে নবীন উদ্যোক্তাদের কর্মশালা, ওষুধ বিতরণ নারী আসনে ১৩ প্রার্থীর নাম প্রকাশ করলো জামায়াত জোট ১২তম প্রাণিবিজ্ঞান অলিম্পিয়াড (রংপুর অঞ্চল)-এ প্রথম স্থান অর্জন করেছেন কারমাইকেল কলেজের প্রাণিবিদ্যা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী নশিন তাবাসসুম। প্রতিটি শিশুকে হামের টিকা খাওয়াতে নগরবাসির সহযোগিতা চাইলেন রংপুর সিটি প্রশাসক – ডন হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সম্মিলিত প্রচেষ্টায় সফল করতে হবে — রংপুরের বিভাগীয় কমিশনার কুড়িগ্রামে চোরাই মোটরসাইকেল চক্রের ৯ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ১০টি বাইক বিএনপির মনোনয়ন পেলেন না সেই ভাইরাল ফারজানা সিঁথি দিনাজপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে স্বামী-স্ত্রীর দগ্ধ মরদেহ উদ্ধার গাইবান্ধা ১৫০ শিক্ষার্থীর প্রবেশপত্রে ভুল, এসএসসি পরীক্ষার আগে দুশ্চিন্তায় সংসদ সদস্য হচ্ছেন ফেন্সী, রংপুর উন্নয়নে বড় পরিকল্পনা
পীরগাছায় ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি লিটন গ্রেফতার

পীরগাছায় ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি লিটন গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট, রংপুর।। বাতায়ন২৪ডটকম।।

রংপুরের পীরগাছায় ইয়াবাসহ এলাকার চিহ্নিত মাদক কারবারি লিটন, ইয়াবাসহ এলাকাবাসীর হাতে আটক।পীরগাছা থানা পুলিশের হাতে হস্তান্তর করেছে স্থানীয়রা।

গত রবিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে পীরগাছা থানাধীন চন্ডিপুরের স্থানীয় মাদক নির্মুলের লক্ষে গঠিত “চন্ডিপুর দুর্জন প্রতিরোধ সামাজিক সংঘ” এর সদস্যদের হাতে ইয়াবাসহ এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী লিটন আটক হয়।

মাদক কারবারি লিটন মিয়া (২৫) উপজেলার পীরগাছা ইউনিয়নের ২নং ওয়ার্ড উত্তর চন্ডিপুর গ্রামের, আব্দুস সামাদ এর বড় ছেলে। তাকে কদমতলা বাজার সংলগ্ন ফকিরটারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে, মাদকদ্রব্য ইয়াবা বিক্রির সময় হাতেনাতে আটক করে এলাকাবাসী।

স্থানীয় মাদক প্রতিরোধ কমিটির সদস্যরা বলেন, আমরা লিটনকে ধরে সাথে সাথেই পীরগাছা থানা পুলিশের হাতে সোপর্দ করি। পুলিশের সামনেই লিটনের ব্যবহৃত মোবাইল ফোনে, বিভিন্ন পরিমাণে ইয়াবার চাহিদা জানিয়ে অন্তত ২০টি কল আসে। যা দেখে পুলিশসহ এলাকাবাসী বুঝতে পারে, লিটন একজন প্রকৃত মাদক ব্যবসায়ী।

এবিষয়ে পীরগাছা থানার ডিউটি অফিসার এসআই শাহীন বলেন, সন্ধ্যার সময় মাদক কারবারি লিটনকে স্থানীয়রা ১০ পিস মাদকদ্রব্য ইয়াবাসহ আটক করে থানা পুলিশের হাতে দেয়। জব্দকৃত ইয়াবা ও আটককৃত মাদক কারবারি পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সোমবার (২৮ ডিসেম্বর) গ্রেফতারকৃতকে আদালতে পাঠানো হবে।

বাতায়ন২৪ডটকম।। হারুন-অর-রশিদ বাবু।। মেমোহি।।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com