সংবাদ শিরোনাম :
মিঠাপুকুরে নৈশকালীন প্রীতি ইনডোর ফুটবলে, পায়রাবন্দকে হারিয়ে কাফ্রিখাল বিজয়ী শেখ হাসিনার পোষ্য পুত্র খ্যাত বাবু চৌধুরীর অপসরাণ ও গ্রেফতার দাবি, হিমাগার ভাড়া ৫:২০টাকা করার দাবিতে মহাসড়ক অবরোধ রংপুর রেঞ্জের নতুন ডিআইজি হিসেবে যোগ দিচ্ছেন মোহাম্মদ আবদুল মাবুদ রংপুরে ৩৪ বিশেষ চাহিদাসম্পন্ন শিশু-ব্যক্তিকে সহায়ক উপকরণ, ১ হাজার পরিবার পেল ৩ হাজার গাছের চারা প্রধানমন্ত্রীর নিকট ৮ দফা দাবিতে গঙ্গাচড়ার কৃষকদের স্মারকলিপি নেপালে আকর্ষিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৫৭, চলছে ব্যাপক উদ্ধার অভিযান রংপুরে চাঞ্চল্যকর চার খুন: গনপতি চক্রবর্তির বাসার ছাদে পানি: ঘরের ভিতরে নেই: রংপুরে চাঞ্ছল্যকর ৪ খুন: শ্মশানের পাহাদার আদালতে কি স্বাক্ষ্য দিলেন রংপুরে আলোচিত শিক্ষক পরিবার হত্যা: সম্প্রীতি রক্ষায় মতবিনিময় সভা মিলাদুন্নবী উপলক্ষে কারমাইকেল কলেজে ‘নাতে রাসুল সন্ধ্যা’ অনুষ্ঠিত
ছোট ভাই কোকোর কবর জিয়ারত করলেন তারেক রহমান

ছোট ভাই কোকোর কবর জিয়ারত করলেন তারেক রহমান

স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা।। বাতায়ন২৪ডটকম।।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাজধানীর বনানী কবরস্থানে তার ছোট ভাই মরহুম আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেছেন।

আজ শনিবার দুপুর ২টার দিকে তারেক রহমান বনানী কবরস্থানে যান। এ সময় তিনি দু’হাত দিয়ে কোকোর কবর স্পর্শ করে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এরপর সুরা ফাতেহা ও দরুদ শরীফ পাঠ করে ভাইয়ের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করেন।

এ সময় চেয়ারপার্সনের নিরাপত্তা দলের (সিএসএফ) প্রধান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সামছুল আলম, পিএস আবদুর রহমান সানি ও অন্যান্য কর্মকর্তাগণ তার সঙ্গে ছিলেন।

উল্লেখ্য, ২০১৫ সালের ২৪ জানুয়ারি মালয়েশিয়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান আরাফাত রহমান কোকো। ওই সময় লন্ডনে নির্বাসিত ছিলেন তারেক রহমান। কোকোর মরদেহ দেশে আনার পর বনানী কবরস্থানে দাফন করা হয়। ১৭ বছর পর গত বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ফিরে আজই প্রথমবারের মতো ছোট ভাইয়ের কবর জিয়ারত করেন তিনি।

ভাইয়ের কবর জিয়ারত শেষে তারেক রহমান বনানী সামরিক কবরস্থানে যান। সেখানে তিনি তার শ্বশুর এবং সাবেক নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের কবর জিয়ারত করেন। তিনি মরহুমের কবরে ফাতেহা পাঠ ও মোনাজাতের মাধ্যমে তার আত্মার মাগফেরাত কামনা করেন।

 বাতায়ন২৪ডটকম।। মেমোহি।।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com