সংবাদ শিরোনাম :
বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় বাংলাদেশিদের মধ্যে ষষ্ঠ আবু রেজা মোঃ তৌফিকুল ইসলাম রংপুরে অপহৃত স্কুলছাত্রী নারায়ণগঞ্জে উদ্ধার, প্রধান আসামি গ্রেফতার রংপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ, মাদক-ডেঙ্গু প্রতিরোধে লায়ন্স ক্লাবের সচেতনতা কারমাইকেল কলেজে আবরার ফাহাদের শাহাদাৎ বার্ষিকীতে আলোচনা সভা প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে রংপুরে বিএনপির র‍্যালী পীরগাছায় কিশোরীকে উত্ত্যক্তের ঘটনায় দাদা-চাচার বিরুদ্ধে থানায় অভিযোগ হত্যা মামলার আসামিসহ কোতয়ালী থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার ৫ রংপুর মাদক কারবারি ও অনলাইন জুয়ার সাথে জরিত থাকায় গ্রেফতার -৬ দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারে কাউনিয়া উপজেলা প্রশাসনের জরুরী প্রস্তুতি সভা পীরগাছায় বিভিন্ন স্থানে অবৈধভাবে বালু উত্তোলন,প্রশাসনের নজরদারি নিয়ে প্রশ্ন
রোহিঙ্গাদের দেখতে বাংলাদেশে আসছেন অ্যাঞ্জেলিনা জোলি

রোহিঙ্গাদের দেখতে বাংলাদেশে আসছেন অ্যাঞ্জেলিনা জোলি

ফাইল ছবি

মিয়ানমার সরকারের অমানবিক নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে লাখে লাখ রোহিঙ্গারা। তাদের মানবেতর জীবন যাপনের দৃশ্য নাড়া দিয়ে যায় অনুভূতিতে। সহানুভূতি নিয়ে সাহায্যের হাত বাড়িয়ে পৃথিবীর নানা প্রান্ত থেকে ছুটে আসছেন বিশ্ব বরেণ্য নেতৃবৃন্দ। সেই মিছিলে রয়েছে অনেক নানা অঙ্গনের তারকারাও।

তারই ধারাবাহিকতায় এবার শোনা যাচ্ছে শিগগিরই বাংলাদেশে আসবেন হলিউড উজ্জ্বল করা অভিনেত্রী-নির্মাতা অ্যাঞ্জেলিনা জোলি। মানুষের ওপর নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে বরাবরই সরব জোলি। জাতিসংঘের হয়েও তিনি নানা রকম কর্মকাণ্ডে অংশ নেন।

বিশ্বখ্যাত এ তারকা এবার সোচ্ছার হয়েছেন মিয়ানমারে নির্যাতিত রোহিঙ্গাদের বিষয়ে। নিজ চোখে এবং সশরীরে নির্যাতিতদের পাশে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। আর এ জন্য তিনি বাংলাদেশ সফরের সিদ্ধান্ত নিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্স এমন তথ্যই নিশ্চিত করেছে।

সেখানে বলা হয়েছে, সম্প্রতি কানাডার ভ্যাঙ্কুভারে জাতিসংঘের শান্তিরক্ষী মিশনের এক সম্মেলনে রোহিঙ্গা ইস্যুতে নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন জাতিসংঘের শরণার্থীবিষয়ক শুভেচ্ছাদূত জোলি। নিজের বক্তব্যে মিয়ানমারে সেনাবাহিনীর নিন্দা জানিয়ে সম্মেলনে উপস্থিত বাংলাদেশ প্রতিনিধিকে তিনি সফরের বিষয়ে নিজের ইচ্ছের কথা জানান। প্রশংসাও করেন বাংলাদেশের। তবে বাংলাদেশে আসার সফরসূচির দিনক্ষণ এখনো নিশ্চিত করেননি জোলি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com