সংবাদ শিরোনাম :
মিঠাপুকুরে নৈশকালীন প্রীতি ইনডোর ফুটবলে, পায়রাবন্দকে হারিয়ে কাফ্রিখাল বিজয়ী শেখ হাসিনার পোষ্য পুত্র খ্যাত বাবু চৌধুরীর অপসরাণ ও গ্রেফতার দাবি, হিমাগার ভাড়া ৫:২০টাকা করার দাবিতে মহাসড়ক অবরোধ রংপুর রেঞ্জের নতুন ডিআইজি হিসেবে যোগ দিচ্ছেন মোহাম্মদ আবদুল মাবুদ রংপুরে ৩৪ বিশেষ চাহিদাসম্পন্ন শিশু-ব্যক্তিকে সহায়ক উপকরণ, ১ হাজার পরিবার পেল ৩ হাজার গাছের চারা প্রধানমন্ত্রীর নিকট ৮ দফা দাবিতে গঙ্গাচড়ার কৃষকদের স্মারকলিপি নেপালে আকর্ষিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৫৭, চলছে ব্যাপক উদ্ধার অভিযান রংপুরে চাঞ্চল্যকর চার খুন: গনপতি চক্রবর্তির বাসার ছাদে পানি: ঘরের ভিতরে নেই: রংপুরে চাঞ্ছল্যকর ৪ খুন: শ্মশানের পাহাদার আদালতে কি স্বাক্ষ্য দিলেন রংপুরে আলোচিত শিক্ষক পরিবার হত্যা: সম্প্রীতি রক্ষায় মতবিনিময় সভা মিলাদুন্নবী উপলক্ষে কারমাইকেল কলেজে ‘নাতে রাসুল সন্ধ্যা’ অনুষ্ঠিত
ডিসি সম্মেলন নিয়ে ভাবছে না অন্তর্বর্তী সরকার

ডিসি সম্মেলন নিয়ে ভাবছে না অন্তর্বর্তী সরকার

স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা।। বাতায়ন২৪ডটকম।।

চলতি বছর জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন হচ্ছে না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতির কারণে এ সম্মেলন নিয়ে ভাবা হচ্ছে না। এক কথায় ডিসি সম্মেলন নিয়ে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত কিংবা প্রস্তুতি কোনোটাই নেই।

২০২৬ সালের ডিসি সম্মেলনের বিষয়ে জানতে চাইলে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব ড. শেখ আব্দুর রশীদ গণমাধ্যমকে বলেন, ডিসি সম্মেলনের বিষয়টি আমরা এখনো পরিকল্পনায় আনিনি। এ বিষয়ে আমাদের কোনো প্রস্তুতিও নেই। আগামী ফেব্রুয়ারিতে ডিসি সম্মেলন হচ্ছে না।
তিনি আরও বলেন, আমরা আশা করছি- ফেব্রুয়ারি মাসে নতুন সরকার দেশ পরিচালনার দায়িত্বভার গ্রহণ করবে। তখন হয়তো এ বিষয়ে নতুন সিদ্ধান্ত হবে।
ডিসি সম্মেলন আয়োজনের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা যুগান্তরকে বলেন, সরকার এখন নির্বাচন আয়োজন নিয়ে ব্যস্ত। সুষ্ঠু, গ্রহণযোগ্য, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে মাঠ প্রশাসন মূল ভূমিকা পালন করে। ডিসি সম্মেলনের মতো এত বড় আয়োজন নিয়ে সরকার এই মুহূর্তে ভাবছে না। সম্প্রতি ৫২ জেলায় নতুন ডিসি দেওয়া হয়েছে। তাদের এবং নতুন বিভাগীয় কমিশনারদের নিয়ে প্রধান উপদেষ্টা তার কার্যালয়ে বিশেষ সভা করে নির্বাচন সংক্রান্ত নির্দেশনা দিয়েছেন। ডিসি সম্মেলনে যা বলা বা করা হয়, তাই নির্দেশনা দেওয়া হয়েছে।বাতায়ন২৪ডটকম।। মেমোহি।।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com