সংবাদ শিরোনাম :
রংপুরে মন্দিরের নামে জমি দখলের চেষ্টা কৃষকলীগ নেতার- ডিসির নির্দেশও হয়নি প্রতিমা বিসর্জন রাজনৈতিক পরিচয়ে লুটপাট ও সম্পদ দখল, সেই স্বার্থেই রতনকে হত্যা: কর্নেল বাতেন এমপি রংপুরে জমির মালিকানা দ্বন্দ্বে আটকে আছে পুর্তিমা বিসর্জন, ডিসি অফিসে বৈঠকেও মেলেনি সমাধান রংপুরে মন্দিরে লাইন খোলার সময় বিদ্যুৎ স্পৃষ্টে ডেকোরেটর শ্রমিকের মৃত্যু ভাড়া বাসায় মাদক-নারীসহ আটক ৮৪, অতিরিক্ত ডিআইজি জহির গ্রেপ্তার রংপুরে গ্যাং-দ্বন্দ্বে আ. লীগ নেতা খুন, এজাহারভুক্ত এক আসামি গ্রেপ্তার কাউনিয়ায় মাইক্রোবাস-লরির মুখোমুখি সংঘর্ষ, চালকসহ আহত ১০, আশঙ্কাজনক ৩ জুলাই গণঅভ্যুত্থান নিয়ে বিভ্রান্তি না ছড়িয়ে সংসদে বিতর্ক করুন: প্রধানমন্ত্রী এই দেশ সবার, সম্প্রীতির বন্ধনে গড়তে হবে প্রত্যাশিত বাংলাদেশ’: রংপুরে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর রংপুর সফর নিয়ে, মহানগর যুবদল , স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের মিছিল
হাদির মাথায় জটিল অপারেশনের শেষ চেষ্টা চলছে

হাদির মাথায় জটিল অপারেশনের শেষ চেষ্টা চলছে

স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা।। বাতায়ন২৪ডটকম।।

মাথায় গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি খুবই ক্রিটিক্যাল অবস্থায় রয়েছেন। সিঙ্গাপুর থেকে বৃহস্পতিবার বেলা ২টার দিকে পাওয়া সর্বশেষ খবরে জানা গেছে, হাদির ব্রেইনে জটিল এক অপারেশনের প্রস্তুতি নিচ্ছেন ডাক্তাররা। ব্রেনস্টেমে যেখানে গুলির একটি অংশ আটকে আছে, সেটি বের করার জন্যই এই অপারেশনের বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করা হচ্ছে।

হাদির সঙ্গে রয়েছেন তার দুই ভাই। তার পরিবারের আরেক সদস্য আজ রাতেই সিঙ্গাপুর রওনা হবেন। নির্ভর যোগ্য সূত্রে এসব তথ্য জানা গেছে।

এর আগে আজ সকালে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন হাদিকে দেখার সুযোগ পান তার বড় ভাই ওমর বিন হাদি। ফোনে তার সঙ্গে কথা হয়।

ওদিকে ঢাকায় হাদির চিকিৎসায় সংযুক্ত ছিলেন ঢাকা মেডিকেলের নিউরো সার্জন ডা. আব্দুল আহাদ। তিনি গতরাতে গণমাধ্যমকে জানান, হাদির ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছিল। এছাড়া তার ইনফেকশনও ছড়িয়ে পড়েছে। এ অবস্থায় গতরাতেই তার শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং ‘অত্যন্ত সংকটাপন্ন’ অবস্থায় রয়েছে হাদি।

এদিকে গতরাতে প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রেস উইংয়ের পাঠানো বিজ্ঞপ্তিতে হাদির শারীরিক অবস্থাকে ‘অত্যন্ত সংকটাপন্ন’ উল্লেখ করা হয়। রাতেই দায়িত্বশীল উপদেষ্টারা এ নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন। ইতোমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তাকে সিঙ্গাপুর পাঠিয়েছে সরকার। তিনি সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে হাদির পরিবারের সদস্য, হাসপাতাল কর্তৃপক্ষ ও সিঙ্গাপুর সরকারের সাথে জরুরি বিষয় সমন্বয় করে দ্রুত সিদ্ধান্ত নেবেন।

বৃহস্পতিবার বেলা ১১টায় উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠকে হাদির সর্বশেষ অবস্থা এবং করণীয় নিয়ে অনির্ধারিত আলোচনা হয়। পরিস্থিতি বিবেচনায় নিয়ে কী করণীয়, তা নিয়ে মতবিনিময় করেন উপদেষ্টা পরিষদের সদস্যরা। হাদির হত্যাচেষ্টাকারী ও তাদের সহযোগিদের ধরার বিষয়ে সর্বশেষ অগ্রগতিও উপদেষ্টাদের অবহিত করা হয়।
বাতায়ন২৪ডটকম।। মেমোহি।।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com