সংবাদ শিরোনাম :
সুন্দরগঞ্জে প্রাণিসম্পদভিত্তিক আত্মকর্মসংস্থানে নবীন উদ্যোক্তাদের কর্মশালা, ওষুধ বিতরণ নারী আসনে ১৩ প্রার্থীর নাম প্রকাশ করলো জামায়াত জোট ১২তম প্রাণিবিজ্ঞান অলিম্পিয়াড (রংপুর অঞ্চল)-এ প্রথম স্থান অর্জন করেছেন কারমাইকেল কলেজের প্রাণিবিদ্যা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী নশিন তাবাসসুম। প্রতিটি শিশুকে হামের টিকা খাওয়াতে নগরবাসির সহযোগিতা চাইলেন রংপুর সিটি প্রশাসক – ডন হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সম্মিলিত প্রচেষ্টায় সফল করতে হবে — রংপুরের বিভাগীয় কমিশনার কুড়িগ্রামে চোরাই মোটরসাইকেল চক্রের ৯ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ১০টি বাইক বিএনপির মনোনয়ন পেলেন না সেই ভাইরাল ফারজানা সিঁথি দিনাজপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে স্বামী-স্ত্রীর দগ্ধ মরদেহ উদ্ধার গাইবান্ধা ১৫০ শিক্ষার্থীর প্রবেশপত্রে ভুল, এসএসসি পরীক্ষার আগে দুশ্চিন্তায় সংসদ সদস্য হচ্ছেন ফেন্সী, রংপুর উন্নয়নে বড় পরিকল্পনা
রংপুরে চালককে হত্যা করে ভ্যান ছিনতাই 

রংপুরে চালককে হত্যা করে ভ্যান ছিনতাই 

স্টাফ করেসপন্ডেন্ট, রংপুর।। বাতায়ন২৪ডটকম।।

রংপুরে একটি ধানখেত থেকে নুরু নামে এক ভ্যান চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাকে শ্বাসরোধে হত্যার পর ভ্যান ছিনতাই করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

আজ রোববার (১৪ ডিসেম্বর)  সকাল সাড়ে ৮ টায় পীরগনজের বড় আলমপুর ইউনিয়নের মুক্তা গাড়ি গ্রামের একটি ধানখেত থেকে উদ্ধার করা হয়।  তার বাড়ি চতরা ইউনিয়নের গোবিন্দপাড়া গ্রামে।
পীরগন্জ থানার ওসি সোহেল রানা জানান, “স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। লাশ ময়না তদন্তের জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ”
পুলিশের এই কর্মকর্তা আরো জানান, আমরা প্রাথমিক তদন্তে জানতে পেরেছি শনিবার রাতে চতরা থেকে খালাসপীর যাওয়ার পথে দুর্বৃত্তরা তাকে শ্বাসরোধ করে হত্যা করে। এবং ভ্যান ছিনিয়ে নেয়।৷ এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

বাতায়ন২৪ডটকম।। মেমোহি।।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com