সংবাদ শিরোনাম :
রংপুরে অটো চুরি করে নিয়ে যাওয়ার সময় গণপিটুনিতে নিহত ২, বাঘের কামড়ে আহত শরীফা বেগমের অবস্থা আশংকা জনক ঠাকুরগাঁওয়ে পৃথক অভিযানে ফেন্সিডিল ও এস্কাফসহ দুইজন গ্রেপ্তার দিনাজপুরে ৮ম শ্রেণির ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি নারায়ণগঞ্জে গ্রেপ্তার পীরগাছায় ওয়ারিশি জমি নিয়ে বিরোধ, পাল্টাপাল্টি অভিযোগ ডিবি পুলিশের হাতকড়াসহ মাদক ব্যবসায়ী বিএনপি নেতার পলায়ন তারাগঞ্জ মডেল প্রেসক্লাবে দুঃসাহসিক চুরি ও ভাংচুর, থানায় অভিযোগ তারাগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় পথচারীর মৃত্যু, আহত পরিবার পরিকল্পনা পরিদর্শক রংপুরে খানকা শরিফের সীমানাপ্রাচীর ভাঙচুর, মুসলিম উম্মাহর হৃদয়ে আঘাত এপ্রিলের পর সর্বোচ্চ পর্যায়ে তেলের দাম, ব্যারেলপ্রতি ১১৬ ডলার ছাড়াল ব্রেন্ট ক্রুড
আবুধাবিতে মীরসরাই সমিতির নতুন সদস্য সংগ্রহ শুরু

আবুধাবিতে মীরসরাই সমিতির নতুন সদস্য সংগ্রহ শুরু

ফাইল ছবি

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির মুসাফ্ফায় মীরসরাই সমিতির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন শুরু হয়েছে। শনিবার স্থানীয় জনতা রেস্টুরেন্টের হল রুমে এ কার্যক্রম উদ্বোধন করা হয়।

সভাপতি মযহার উল্ল্যাহ মিয়ার সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোরশেদ আজমের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সমিতির পৃষ্ঠপোষক ফখরুল ইসলাম খাঁন (সিআইপি)।

শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন, সমিতির প্রচার সম্পাদক মেজবাহ উদ্দিন। এ সময় আরও বক্তব্য রাখেন সমিতির প্রধান উপদেষ্টা এম এ হাশেম ভূঁইয়া, উপদেষ্ঠা জাফর উল্ল্যাহ ও পারভেজ, সহ-সভাপতি সালাহ উদ্দিন হেলাল, সহ-সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, শরিফুল ইসলাম খোকন ও আনোয়ার নিজামি, সহ-সাংগঠনিক সম্পাদক শেখ নাসির, সহ-দফতর সম্পাদক মাহফুজসহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com