সংবাদ শিরোনাম :
ভুরুঙ্গামারীতে ইউনিয়ন আওয়ামীলীগের ২ নেতা গ্রেফতার কার্টুনিস্টকে ধন্যবাদ জানালেন তারেক রহমান গণভোটই হবে ফ্যাসিবাদ প্রতিরোধের প্রধান হাতিয়ার: আলী রীয়াজ কেন আলোচনায় জেফার-রাফসান? এরশাদের সমাধিতে জেলা ছাত্র সমাজের শ্রদ্ধা স্বামীর বাড়িতে চিরনিদ্রায় শায়িত হলেন ইউএনও ফেরদৌস আরা লুন্ঠিত অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত সংসদ নির্বাচন স্থগিত চেয়ে রিট বাড্ডায় নাহিদ ইসলামের অফিস নয়, গুলি হয়েছে ব্যবসায়িক প্রতিষ্ঠানে আগামী নির্বাচনেমার্কার ব্যালটে যাকে ইচ্ছা তাকে ভোট দিন, গণভোটে হ্যাঁ দিন, গণভোটের মার্ক টিক চিহ্ন: আলী রীয়াজ জুলাই সনদের প্রত্যেকটি প্রস্তাব বাস্তবায়ন করবে বিএনপি
রংপুরের হারাগাছে জাল ব্যান্ডরোল মজুতের দায়ে দুই আসামির ১৪ বছরের সশ্রম কারাদণ্ড

রংপুরের হারাগাছে জাল ব্যান্ডরোল মজুতের দায়ে দুই আসামির ১৪ বছরের সশ্রম কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট, রংপুর।। বাতায়ন২৪ডটকম।।

রংপুরের হারাগাছে জাল ব্যান্ডরোল মজুতের দায়ে রংপুর মহানগর দায়রা জজ আদালত বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪–এর মামলায় দুই আসামিকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন। সোমবার (১ ডিসেম্বর) মহানগর দায়রা জজ মোঃ মশিউর রহমান খান এ রায় ঘোষণা করেন।

মামলার নথি অনুযায়ী, হারাগাছ থানার মামলা নং ০৩, তাং ০২ জানুয়ারি ২০২১; ধারা বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪–এর ২৫(এ)/২৫(এ)(বি) এবং জি.আর. নং ০৩/২১–এর ভিত্তিতে স্পেশাল ট্রাইঃ মামলা নং ৯৮/২৫ মূলে বিচার কার্যক্রম পরিচালিত হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন—মোঃ বাবুল মিয়া (৪৫), পিতা মৃত মনছুর আলী, মাতা মোছাঃ নূরবানু, সাং বকসা, থানা হারাগাছ মহানগর রংপুর; এবং মোঃ মুকুল মিয়া (৩৬), পিতা মৃত করিম উদ্দিন, মাতা মোছাঃ রাশেদা, সাং ভগীরথ মাছহাড়ী (উদয় নারায়ন মাছহাড়ী), থানা হারাগাছ মহানগর রংপুর। তারা হরিণ বিড়িসহ বিভিন্ন বিড়ির জাল ব্যান্ড রোল তৈরি ও মজুদ করতেন।

অভিযোগপত্র আদালতে উপস্থাপনের পর সাক্ষ্য-প্রমাণ ও যুক্তিতর্কে আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়। মামলার প্রসিকিউশন পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর জনাব মোঃ আব্দুল হাদী বেলাল। তিনি রাষ্ট্রপক্ষের পক্ষে যুক্তিতর্কে আসামিদের অপরাধ প্রমাণে সক্ষম হন।

রায়ে আদালত বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪–এর ২৫A(b) ধারায় বর্ণিত অপরাধে দুই আসামিকে ১৪ (চৌদ্দ) বছর সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। অর্থদণ্ড অনাদায়ে প্রত্যেককে অতিরিক্ত ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

বাতায়ন২৪ডটকম।। মমিনুল ইসলাম রিপন।। মেমোহি।।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com