জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে সাংবাদিক নির্যাতনের প্রতিটি ঘটনার ন্যায়বিচার নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।
সেমিনারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষে প্রতিনিধিত্ব করেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।
সেমিনারে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ইসলামী আন্দোলন বাংলাদেশ’র প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন্দ, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুরুল ইসলাম মঞ্জু, এনসিপির সদস্য সচিব আখতার হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা।
তিনি বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে সাংবাদিক নির্যাতনের প্রতিটি ঘটনার ন্যায়বিচার নিশ্চিত করা হবে। গণমাধ্যমের স্বাধীনতা এবং গণমাধ্যমকর্মী সাংবাদিকদের অধিকার ও সুরক্ষা নিশ্চিত করা হবে। সাংবাদিকদের জীবনমান উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
তিনি উপস্থিত সাংবাদিকদের সত্য ও ন্যায়ের পক্ষে অবিচল থাকার আহ্বান জানিয়ে বলেন, সাদাকে সাদা এবং কালোকে কালো বলার সৎ সাহসিকতা বজায় রাখতে হবে।