সংবাদ শিরোনাম :
রংপুরে চাঞ্চল্যকার ফোর মার্ডার: তদন্ত সংস্থা বদল রংপুরে ফোর মার্ডারে শার্টকান্ড: পুলিশ কর্মকর্তার দাবি কাকতালিয় হামের টিকা দেওয়ায় পর গুরুতর অসুস্থ শিশু, তিন সার্জারিতেও মেলেনি আরোগ্য রংপুর মহানগরীর হারাগাছে রাজমিস্ত্রীকে কুপিয়ে ও গলাকেটে হত্যা করা হয়েছে সপরিবারে শিক্ষককে হত্যার প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ: খুনিদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি রংপুরে নিজ বাড়ি থেকে সাবেক শিক্ষক এবং তার স্ত্রী, ছেলে মেয়ের লাশ উদ্ধার: গ্রেফতার ২ রংপুরে নিজ বাড়ি থেকে জেলা স্কুলের সাবেক শিক্ষক তার স্ত্রী ও ছেলে মেয়ের লাশ উদ্ধার বদরগঞ্জে সুধাংশুর বেপরোয়া মাদক সিন্ডিকেট: বাধা দেয়ায় গ্রামবাসীর ওপর হামলা ভারতকে সীমান্ত হত্যা ও পুশইন বন্ধ করতে হবে: রাশেদ খান তেল-গ্যাসসহ নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে আনার আহ্বান মিয়া গোলাম পরওয়ারের
ডাকসু নেত্রীর বাড়িতে আগুন, ককটেল বিস্ফোরণ

ডাকসু নেত্রীর বাড়িতে আগুন, ককটেল বিস্ফোরণ

স্টাফ করেসপন্ডেন্ট,ঢাকা।। বাতায়ন২৪ডটকম।।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যনির্বাহী সদস্য উম্মে উসওয়াতুন রাফিয়ার গ্রামের বাড়িতে ককটেল বিস্ফোরণ ও গান পাউডার দিয়ে অগ্নিসংযোগের চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা।

 বুধবার (১৯ নভেম্বর) দিবাগত রাতে ময়মনসিংহ মহানগরীর ঢোলাদিয়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। রাফিয়ার পরিবারের সবাই নিরাপদে রয়েছেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সন্ধ্যায় নিজের ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে এ তথ্য জানান ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ। মুসাদ্দিক তার পোস্টে জানান, ‘ডাকসুর কার্যনির্বাহী সদস্য রাফিয়ার বাসায় আজ ভোরে গান পাউডার দিয়ে আগুন দিয়েছে এবং ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে জঙ্গি লীগ।

এদিকে আগুনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দাবি করা হচ্ছে, আগুনের ঘটনাটি ডাকসুর ওই নেত্রীর বাড়ির অগ্নিসংযোগের ভিডিও। তবে ছড়িয়ে পড়া ভিডিওটি ভুয়া বলে জানিয়েছেন মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ।

তিনি বলেন, আওয়ামী সন্ত্রাসীরা আজ ভোরে রাফিয়ার বাড়িতে আগুন দেয়ার চেষ্টা করে। ককটেল বিস্ফোরণ ঘটায়। বড়ধরনের কোন ক্ষতির ঘটনা ঘটেনি। বিভিন্ন মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে দাবি করা হচ্ছে সেটি রাফিয়ার বাড়ি, এটি ভুয়া।

ডাকসুর বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মো. ইকবাল হায়দার হামলার ছবি দিয়ে ফেসবুকে লেখেন, ডাকসুর কার্যনির্বাহী সদস্য রাফিয়ার বাসায় আজ ভোরে গান পাউডার দিয়ে আগুন দিয়েছে এবং ককটেল বিস্ফোরণ করেছে সন্ত্রাসী লীগ গোষ্ঠী।

বাতায়ন২৪ডটকম।। মেমোহি।।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com