সংবাদ শিরোনাম :
হেক্সার পথে কি ব্রাজিল? ২০০২ সালের বিশ্বচ্যাম্পিয়ন দলের সঙ্গে মিল খুঁজে পাচ্ছেন বিশ্লেষকরা সামাজিক মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট, সুন্দরগঞ্জে যুবক গ্রেপ্তার ভুরুঙ্গামারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। দিনাজপুরে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন গোপালগঞ্জে মোটরসাইকেলে বাসের ধাক্কা, ৫ জন নিহত তারেক রহমানকে ঈদুল আজহার উষ্ণ শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি কুরবানির ঈদ নিয়ে যা ভাবছে সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা শিবিরের ভূরিভোজ বন্ধের দাবি, প্রশাসনের কাছে ছাত্রদলের চিঠি ঈদযাত্রায় গাইবান্ধার মহাসড়কে এক দিনে দুই দুর্ঘটনা, আহত ২০ ঈদকে ঘিরে ব্যতিক্রমী আয়োজন ‘মেহমান-ই মুহাব্বত’ করবে কারমাইকেল কলেজ শিবির
গোপালগঞ্জে জাতীয় যুবশক্তির শোভাযাত্রা

গোপালগঞ্জে জাতীয় যুবশক্তির শোভাযাত্রা

স্টাফ করেসপন্ডেন্ট, গোপালগঞ্জ।। বাতায়ন২৪ডটকম।।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অঙ্গ সংগঠন জাতীয় যুবশক্তি গোপালগঞ্জ জেলায় আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে। এ উপলক্ষে আজ মঙ্গলবার দুপুরে আনন্দ শোভাযাত্রা করেছেন নব ঘোষিত দলের নেতাকর্মীরা।

শোভাযাত্রাটি জেলা প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে গোলচত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সভায় বক্তব্য দেন মুখ্য সংগঠক মো. আবু বাকের সিদ্দিক রায়হান, সদস্য সচিব আবু হানিফ শিকদার ও আহ্বায়ক দ্বীন ইসলাম।

 

বক্তারা নব ঘোষিত আহ্বায়ক কমটিকে সামনে এগিয়ে নিতে ও সংগঠনটির কার্যক্রম আরও বেগবান করতে সকলের সহযোগিতা কামনা করেন।

 

উল্লেখ্য, গত ৩১ অক্টোবর জাতীয় যুবশক্তি কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট মো. তরিকুল ইসলাম ও সদস্য সচিব ডা. জাহেদুল ইসলাম আগামী এক বছরের জন্য ৫২ সদস্য বিশিষ্ট গোপালগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির অনুমোদন দেন।

বাতায়ন২৪ডটকম।।মেমোহি।।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com