সংবাদ শিরোনাম :
হেক্সার পথে কি ব্রাজিল? ২০০২ সালের বিশ্বচ্যাম্পিয়ন দলের সঙ্গে মিল খুঁজে পাচ্ছেন বিশ্লেষকরা সামাজিক মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট, সুন্দরগঞ্জে যুবক গ্রেপ্তার ভুরুঙ্গামারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। দিনাজপুরে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন গোপালগঞ্জে মোটরসাইকেলে বাসের ধাক্কা, ৫ জন নিহত তারেক রহমানকে ঈদুল আজহার উষ্ণ শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি কুরবানির ঈদ নিয়ে যা ভাবছে সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা শিবিরের ভূরিভোজ বন্ধের দাবি, প্রশাসনের কাছে ছাত্রদলের চিঠি ঈদযাত্রায় গাইবান্ধার মহাসড়কে এক দিনে দুই দুর্ঘটনা, আহত ২০ ঈদকে ঘিরে ব্যতিক্রমী আয়োজন ‘মেহমান-ই মুহাব্বত’ করবে কারমাইকেল কলেজ শিবির
অবহেলিত রংপুরের উন্নয়নের স্বার্থে ধানের শীষে ভোট চাইলেন সামু (ভিডিও)

অবহেলিত রংপুরের উন্নয়নের স্বার্থে ধানের শীষে ভোট চাইলেন সামু (ভিডিও)

স্টাফ করেসপন্ডেন্ট, রংপুর ।।বাতায়ন২৪ডটকম।।

আসন্ন ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অবহেলিত রংপুরের উন্নয়নের স্বার্থে বিএনপি ও ধানের শীষের পক্ষে ভোট চাইলেন রংপুর-৩ (সদর ও সিটি করপোরেশন আংশিক) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামু। তিনি বলেন, দীর্ঘদিন রংপুর অবহেলিত ও বঞ্চিত ছিল। এবার সময় এসেছে পরিবর্তনের। আশাকরি রংপুরবাসী উন্নয়নের জন্য, পরিবর্তনের জন্য ধানের শীষে ভোট দিবেন। আমার লক্ষ্য অবহেলিত বৈষম্যের শিকার রংপুরে উন্নয়ন করা। রংপুর জনপদকে এগিয়ে নেয়ার।

মঙ্গলবার (৪ অক্টোবর) দুপুরে রংপুর সিটি বাজারে গণসংযোগকালে সাংবাদিকদের এসব কথা বলেন। এরআগে তিনি বেলা ১২ টায় রংপুর কেরামতিয়া পীর সাহেব (রহ:) এর মাজার জিয়ারত, দোয়ার মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করেন। পরে তিনি নগরীর নবাবগঞ্জ বাজার (গুদরী বাজার)সহ এলাকায় গণসংযোগ করেন।


তিনি বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমার প্রতি আস্থা রেখেছেন। আমাকে ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনীত করেছে। এজন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। তিনি বলেন, আমি মনোনয়ন পেয়ে যতটুকু  সন্তুষ্ট হয়েছি,  তার চেয়ে বেশি সন্তুষ্ট হয়েছে রংপুরের দলীয় নেতাকর্মীরা ও সাধারণ মানুষজন। তারা মনে করে আমার রাজনৈতিক অভিজ্ঞতা, জনসম্পৃক্ততা ও ত্যাগের কারণে দল সঠিক সিদ্ধান্ত নিয়েছে।তিনি আরও বলেন, দলের নেতাকর্মী, সাধারণ মানুষ আমার পাশে রয়েছে। আসন্ন নির্বাচনে তারা ধানের শীষ প্রতীকে  আমাকে বিপুল ভোটে নির্বাচিত করবে।এসময়  মহানগর বিএনপির সদস্য সাবেক কাউন্সিলর মকবুল হোসেন, সহকারী অধ্যাপক  শাহিনুল ইসলাম শাহীন, রেজাউল ইসলাম লাবলু, জামিল খান, আবেদ আলী, আব্দুস সালাম, আশফাকুল বসুনিয়া আজাদ, রফিকুল ইসলাম, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহ জিল্লুর রহমান জেমস্, ২৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ফজলার রহমান, সাধারণ সম্পাদক আব্দুল আহাদরকিসহ মহানগর বিএনপি ও অঙ্গ  সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাতায়ন২৪ডটকম।।হারুণ উর রশিদ সোহেল।।মেমোহি।।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com