সংবাদ শিরোনাম :
রাজনৈতিক পরিচয়ে লুটপাট ও সম্পদ দখল, সেই স্বার্থেই রতনকে হত্যা: কর্নেল বাতেন এমপি রংপুরে জমির মালিকানা দ্বন্দ্বে আটকে আছে পুর্তিমা বিসর্জন, ডিসি অফিসে বৈঠকেও মেলেনি সমাধান রংপুরে মন্দিরে লাইন খোলার সময় বিদ্যুৎ স্পৃষ্টে ডেকোরেটর শ্রমিকের মৃত্যু ভাড়া বাসায় মাদক-নারীসহ আটক ৮৪, অতিরিক্ত ডিআইজি জহির গ্রেপ্তার রংপুরে গ্যাং-দ্বন্দ্বে আ. লীগ নেতা খুন, এজাহারভুক্ত এক আসামি গ্রেপ্তার কাউনিয়ায় মাইক্রোবাস-লরির মুখোমুখি সংঘর্ষ, চালকসহ আহত ১০, আশঙ্কাজনক ৩ জুলাই গণঅভ্যুত্থান নিয়ে বিভ্রান্তি না ছড়িয়ে সংসদে বিতর্ক করুন: প্রধানমন্ত্রী এই দেশ সবার, সম্প্রীতির বন্ধনে গড়তে হবে প্রত্যাশিত বাংলাদেশ’: রংপুরে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর রংপুর সফর নিয়ে, মহানগর যুবদল , স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের মিছিল নবাগত বিভাগীয় কমিশনারকে রংপুর রেঞ্জ ডিআইজির ফুলেল শুভেচ্ছা
রংপুরে ভূমি ব্যবস্থাপনা সহজিকরণ ও রাজস্ব আদায় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

রংপুরে ভূমি ব্যবস্থাপনা সহজিকরণ ও রাজস্ব আদায় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা।।বাতায়ন২৪ডটকম।।

‘রংপুরে ভূমি ব্যবস্থাপনা কার্যক্রম সহজিকরণ ও ভূমি রাজস্ব আদায় বৃদ্ধিতে করণীয়’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২ নভেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান এজেএম সালাহউদ্দিন নাগরী। রংপুর জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন রংপুর বিভাগীয় কমিশনার (রুটিন দায়িত্ব) আবু জাফর।

প্রধান অতিথির বক্তৃতায় এ জে এম সালাউদ্দিন নাগরী বলেন, ভূমি ব্যবস্থাপনা কার্যক্রম সহজিকরণের মাধ্যমে সহজ ও উন্নত উপায়ে জনগণকে সেবা দেওয়াই আমাদের মূল উদ্দেশ্য। জনগণকে সব কিছুর মূল উল্লেখ করে তিনি বলেন, জনগণের যাচিত সেবা দেওয়ার জন্যই আমরা নিয়োজিত। সরকার ভূমি সম্পর্কিত সকল কাজ অনলাইনের মাধ্যমে সম্পন্ন করার প্রক্রিয়া শুরু করেছে। ভূমি সেবা সহায়তাকেন্দ্রের কার্যক্রম প্রসঙ্গে তিনি বলেন, এই সহায়তাকেন্দ্র মাঠ পর্যায়ে জনগণকে খুব সহজে সেবা প্রদান করে আসছে। জনগণের সময়, খরচ ও ভোগান্তি হ্রাসে ভূমি ব্যবস্থাপনায় ডিজিটাল প্রযুক্তির ব্যবহার আরো বাড়াতে হবে। তিনি কর্মশালায় অর্জিত জ্ঞানকে সঠিকভাবে কাজে লাগানোর জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে আবু জাফর বলেন, আধুনিক প্রযুক্তি ও সমন্বিত পদ্ধতির মাধ্যমে ভূমি সংক্রান্ত কাজ সম্পন্ন করা হচ্ছে। অনলাইনে ভূমি সেবা প্রসঙ্গে তিনি বলেন, নামজারি, খাজনা ও কর অনলাইনে পরিশোধ করা সম্ভব হচ্ছে বলে ভূমি ব্যবস্থাপনায় হয়রানি অনেকাংশে হ্রাস পাচ্ছে।

অনুষ্ঠানে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন ভূমি সংস্কার বোর্ডের সদস্য (প্রশাসন) রেজাউল কবীর। কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য প্রদান করে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) আশরাফুল ইসলাম, রংপুর বিভাগের উপ-ভূমি সংস্কার কমিশনার জহুরুল ইসলাম, জেলা প্রশাসক রবিউল ফয়সাল প্রমুখ। অনুষ্ঠানে রংপুর জেলা, উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বাতায়ন২৪ডটকম।। মেমোহি।।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com