সংবাদ শিরোনাম :
বেরোবি একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ১৮তম বর্ষে পদার্পণ ও ইন্টারন্যাশনাল একাউন্টিং ডে ২০২৬ উদযাপন ১১০ বছরে কারমাইকেল কলেজ, বর্ণাঢ্য আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দেশব্যাপী নাশকতা, সহিংসতা ও নৈরাজ্যের প্রতিবাদে রংপুরে এনসিপির মোটরসাইকেল র‍্যালি রংপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই স্পটে ৬ ককটেল নিক্ষেপ আপা আপা করিস না, তোদের আপা আইবো না শ্লোগানে মধ্যরাতে রংপুর মহানগরীতে ছাত্রদলের বাইক শোডাউন মাদকে সয়লাব রংপুর গাজা সেবনকালে ৪ জন গ্রেপ্তার পীরগাছায় ১০৪ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার রংপুর বিভাগের ৫৪ জন সাংবাদিকের মাঝে কল্যাণ ট্রাস্টের অনুদানের চেক বিতরণ পীরগাছায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত পীরগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‌্যালী
বেতন-ভাতা পরিশোধ হয়নি, দাবি আদায়ে কমিটি গঠন

বেতন-ভাতা পরিশোধ হয়নি, দাবি আদায়ে কমিটি গঠন

ফাইল ছবি

বন্ধ হয়ে যাওয়া দৈনিক সকালের খবরের সাংবাদিক-কর্মকর্তা-কর্মচারীরা কর্তৃপক্ষের দেয়া সময়সীমার মধ্যে দেনা-পাওনা বুঝে পাননি। চলতি মাসের বেতন-ভাতা ও অন্যান্য পাওনাদি পরিশোধের জন্য র‌্যাংগস কর্তৃপক্ষ ২৫ সেপ্টেম্বর (সোমবার) পর্যন্ত সময়সীমা দিয়েছিল।

সোমবার অনেক আশা নিয়ে তারা তেজগাঁওয়ের পত্রিকা কার্যালয়ে যান কিন্তু দিনশেষে মন খারাপ করে ঘরে ফেরেন।

নাম প্রকাশ না করার শর্তে সকালের খবরের একজন সংবাদকর্মী পাওনা না পাওয়ার সত্যতা স্বীকার করে বলেন, গত ১৫ সেপ্টেম্বর র‌্যাংগস গ্রুপের প্রতিনিধিরা যখন প্রিন্ট ভার্সন বন্ধ ঘোষণা দেন তখন তারা ২৫ সেপ্টেম্বরের মধ্যে বেতন-ভাতাসহ অন্যান্য পাওনাদি দেবেন বলে কথা দিয়েছিলেন। এছাড়া ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অফিস খোলা থাকবে বলে জানিয়েছিলেন।

তিনি আরও জানান, বেতন ও অন্যান্য দাবি-দাওয়া আদায়ে দৈনিকটির ভারপ্রাপ্ত সম্পাদক কমলেশ রায়কে আহ্বায়ক করে সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীর সমন্বয়ে ২২ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com