সংবাদ শিরোনাম :
রংপুরের গঙ্গাচড়ায় ঘাঘট নদীতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই- ফেন্সি এমপি রংপুরে জ্বালানি কম দেওয়ায় ওমর ফিলিং স্টেশনকে এক লাখ টাকা জরিমানা সাভারে ছাদ থেকে ফেলে ছাত্রদল নেতাকে হত্যার অভিযোগ: পীরগাছা থানা ঘেরাও জুলাই বীরদের কর্মসংস্থানে প্রধানমন্ত্রীর রিকশা ও অটোরিকশা উপহার জ্বালানি খাতকে অস্থিতিশীল করার নেপথ্যে একটি চক্র সক্রিয়: প্রধানমন্ত্রী পুলিশের পোশাকে অভিযানে বাদী, ছাদ থেকে ফেলে ছাত্রদল নেতাকে হত্যার অভিযোগ তনু হত্যা মামলার জামিন বাতিলের পর সাবেক সেনাসদস্য হাফিজুর গ্রেফতার  রংপুর লাইনচ্যুত বুড়িমারি লোকাল ট্রেন: ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন “ভারত যদি বন্ধু হও হাসিনাকে ফেরত দাও” ছাত্রদলের স্লোগানে উত্তাল রোকেয়া বিশ্ববিদ্যালয়
রংপুরে প্যানেল চেয়ারম্যানের ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

রংপুরে প্যানেল চেয়ারম্যানের ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

Oplus_131072

স্টাফ করেসপনডেন্ট, ঢাকা।। বাতায়ন২৪ডটকম।।

রংপুর সদর উপজেলার সদ্যপুষ্করিনী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্য  আনোয়ারুল ইসলামের ইয়াবা সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে (ভাইরাল) ছড়িয়ে পড়েছে।
রোববার সকালে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে সমালোচনার সৃষ্টি হয়। আনোয়ারুল ইসলামে সদ্যপুষ্করিনী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও ১ নাম্বার ওয়ার্ডের সদস্য।
ছড়িয়ে পড়া ১২ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, একটি কক্ষে আনোয়ারুল ইসলাম একজন ব্যাক্তির সঙ্গে বসে ইয়াবা সেবন করছেন। ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় ব্যক্তি জানান, আনোয়ারুল ইসলাম দীর্ঘদিন ধরে ইয়াবা সেবন ও মাদক কারবারের সঙ্গে জড়িত। তাকে দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবি জানানো হয়।
এ বিষয়ে জানতে ইউপি সদস্য আনোয়ারুল ইসলামের  মোবাইল নাম্বারে কল করা হলেও সংযোগ বন্ধ পাওয়া যায়। সদ্যপুষ্করিনী ইউনিয়ন পরিষদের প্রশাসক আইনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে ভিডিওটি দেখেছি। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
রংপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম বলেন, ভিডিওটি দেখেছি। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাতায়ন২৪ডটকম।। মেমোহি।।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com