সংবাদ শিরোনাম :
কারমাইকেল কলেজে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি সম্পন্ন হেক্সার পথে কি ব্রাজিল? ২০০২ সালের বিশ্বচ্যাম্পিয়ন দলের সঙ্গে মিল খুঁজে পাচ্ছেন বিশ্লেষকরা সামাজিক মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট, সুন্দরগঞ্জে যুবক গ্রেপ্তার ভুরুঙ্গামারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। দিনাজপুরে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন গোপালগঞ্জে মোটরসাইকেলে বাসের ধাক্কা, ৫ জন নিহত তারেক রহমানকে ঈদুল আজহার উষ্ণ শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি কুরবানির ঈদ নিয়ে যা ভাবছে সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা শিবিরের ভূরিভোজ বন্ধের দাবি, প্রশাসনের কাছে ছাত্রদলের চিঠি ঈদযাত্রায় গাইবান্ধার মহাসড়কে এক দিনে দুই দুর্ঘটনা, আহত ২০
কৃষকের কাছ থেকে আলু ক্রয় করবে সরকার: কৃষি উপদেষ্টা

কৃষকের কাছ থেকে আলু ক্রয় করবে সরকার: কৃষি উপদেষ্টা

স্টাফ করেসপন্ডেন্ট ঢাকা।। বাতায়ন২৪ডটকম।।

কৃষকের কাছ থেকে সরকার আলু ক্রয় করবে বলে জানিয়েছেন কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি বলেন, “সরকারি পর্যায়ে আলুর দাম নির্ধারণ করে কৃষকের কাছ থেকে আলু ক্রয় করা হবে। আলু বেচাকেনায় মিডলম্যানরাই বেশি টাকা পায়, কিন্তু কৃষক পায় না।”

সেজন্য কোল্ড স্টোরেজ পর্যায়ে আলুর দামও সরকার নির্ধারণ করে দেবে বলে জানিয়েছেন তিনি।

শনিবার (২৩ আগস্ট) দুপুরে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) হিমাগার পরিদর্শন শেষে মিরপুর বিভাগের দারুসসালাম থানা পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি।

স্বরাষ্ট্রের পাশাপাশি কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আমাদের বিদেশ থেকে আলু বীজ আমদানি করতে হয়। আমদানিতে খরচও বেশি। আমরা এখন চেষ্টা করতেছি ভবিষ্যতে আলু বীজ যেন আমদানি করতে না হয়।… বিদেশ থেকে আলু বীজ আমদানিতে অনেক খরচ হয়ে যাচ্ছে। আমরা যদি নিজেরাই বীজ উৎপাদন করতে পারি তাহলে কৃষকরা অল্প দামেই আলু বীজ নিতে পারবে।

এবার কিন্তু কৃষকরা আলুর দাম পায় উল্লেখ করে তিনি বলেন, “দাম না পাওয়ায় হয়তো ভবিষ্যতে কৃষক আর আলু বুনতেই চাইবে না, এমন শঙ্কা দেখা দিয়েছে। তাই আমরা চিন্তাভাবনা করছি, সরকারি পর্যায়ে আলুর দাম নির্ধারণ করে কৃষকদের কাছ থেকে আলু ক্রয় করবো। যেহেতু মিডলম্যানরাই বেশি টাকা পায়, কিন্তু কৃষক টাকা পায় না, সেজন্য আমরা আলুর দামও নির্ধারণ করে দেবো কোল্ড স্টোরেজ পর্যায়ে।”
বাতায়ন২৪ডটকম/শরিফুল ইসলাম।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com