সংবাদ শিরোনাম :
রাজনৈতিক পরিচয়ে লুটপাট ও সম্পদ দখল, সেই স্বার্থেই রতনকে হত্যা: কর্নেল বাতেন এমপি রংপুরে জমির মালিকানা দ্বন্দ্বে আটকে আছে পুর্তিমা বিসর্জন, ডিসি অফিসে বৈঠকেও মেলেনি সমাধান রংপুরে মন্দিরে লাইন খোলার সময় বিদ্যুৎ স্পৃষ্টে ডেকোরেটর শ্রমিকের মৃত্যু ভাড়া বাসায় মাদক-নারীসহ আটক ৮৪, অতিরিক্ত ডিআইজি জহির গ্রেপ্তার রংপুরে গ্যাং-দ্বন্দ্বে আ. লীগ নেতা খুন, এজাহারভুক্ত এক আসামি গ্রেপ্তার কাউনিয়ায় মাইক্রোবাস-লরির মুখোমুখি সংঘর্ষ, চালকসহ আহত ১০, আশঙ্কাজনক ৩ জুলাই গণঅভ্যুত্থান নিয়ে বিভ্রান্তি না ছড়িয়ে সংসদে বিতর্ক করুন: প্রধানমন্ত্রী এই দেশ সবার, সম্প্রীতির বন্ধনে গড়তে হবে প্রত্যাশিত বাংলাদেশ’: রংপুরে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর রংপুর সফর নিয়ে, মহানগর যুবদল , স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের মিছিল নবাগত বিভাগীয় কমিশনারকে রংপুর রেঞ্জ ডিআইজির ফুলেল শুভেচ্ছা
রংপুর সিটি কর্পোরেশনে নগর পরিকল্পনা ও ব্যবস্থাপনা কমিটির কর্মপরিধি প্রস্তুতি সভা

রংপুর সিটি কর্পোরেশনে নগর পরিকল্পনা ও ব্যবস্থাপনা কমিটির কর্মপরিধি প্রস্তুতি সভা

স্টাফ করেসপন্ডেন্ট রংপুর।।বাতায়ন ২৪ডটকম।।

রংপুর সিটি কর্পোরেশনে নগর পরিকল্পনা ও ব্যবস্থাপনা কমিটির কর্মপরিধি প্রস্তুতি সভা। আজ সোমবার দুপুর ২ টায় রংপুর সিটি কর্পোরেশন নগরভবনে হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। এই কমিটিতে ২৭ ক্যাটাগরিতে ৩৫ জন প্রতিনিধিত্ব করবে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ও বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম। নগর পরিকল্পনা ও ব্যবস্থাপনা কমিটির কর্মপরিকল্পনায় থাকবে। নগরের অবকাঠামো উন্নয়ন, পরিবেশ, সংরক্ষণ, পয়: নিষ্কাশন, বর্জ্য ব্যবস্থাপনা, জলবায়ু পরিবর্তন, গণপরিসর, পরিকল্পন, ঐতিহ্য, সংরক্ষণ, শিশুবান্ধব নগর পরিকল্পনা ও নাগরিক সেধাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও প্রয়োজনীয় সুপারিশ করবে। নগর বাজেট পরিকঙ্খনা ও ব্যবস্থাপনা বিষয় নিয়ে আলোচনা ও প্রয়োজনীয় সুপারিশ করবে।

নগরীর জন্য দীর্ঘ মেয়াদী, মধ্য মেয়াদী ও স্বল্পমেয়াদী মহাপরিকল্পনা প্রণয়ন, বাস্তবায়ন ও পরিবীক্ষণ বিষয় আলোচনা ও প্রয়োজনীয় সুপারিশ। নগরীর যেকোন ধরনের সমস্যা, প্রতিবন্ধকতা ও প্রস্তাবনা বিষয়ে আলোচনা ও প্রয়োজনীয় সুপারিশ করবে।

প্রতি ০৬ (ছয়) মাস অন্তর একটি সভা আহবান করবে। নগরীয় উন্নয়ন ও পরিকল্পনা কার্যক্রম এর প্রয়োজন মোতাবেক নতুন সদস্যকে কো-অপ্ট করতে পারবে। সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনের নগর পরিকল্পনা বিভাগ এ কমিটির সাচিবিক দায়িত্ব পালন করবে। সভার কার্যবিবরণী ও উপস্থিতির তালিকা সভার পরবর্তী ১০ (দশ) কার্য দিবসের মধ্যে স্থানীয় সরকার বিভাগে প্রেরণ করতে হবে।

এ সময় রংপুর যমুনা টিভি ব্যুরো চীফ সরকার মাজহারুল মান্নান বলেন, রংপুরের নিঃশ্বাস নেওয়ার অক্সিজেন শ্যামা সুন্দরী খাল মশার ভাগাড়ে পরিণত থাকে সবসময়। যেহেতু রংপুর সিটি কর্পোরেশন উন্নয়নে মাদার সংগঠন। সেখানে রংপুর সিটি কর্পোরেশনে শুন্য বাজেট তা আমরা ভাবতেই পারি না। আমি বিভিন্ন সোর্স এর মাধ্যমে জানতে পেরেছি সিটি কর্পোরেশন থেকে কোন বাজেটে চাওয়া হয়নি। এবং সেই মিটিংয়ে রংপুর সিটি কর্পোরেশনের কেউ প্রতিনিধিত্ব করেনি। এই প্রশ্নের উত্তরে প্রধান অতিথি বলেন আমরা বাজেট উত্থাপন করেছি কিন্তু তা ফেরত দেওয়া হয়েছে।
আবার সংশোধন করে পাঠিয়েছি।

বাতায়ন ২৪ডটকম/বাতায়ন ২৪ডটকম।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com