সংবাদ শিরোনাম :
পাটগ্রামে শুল্ক ফাঁকি দিয়ে আনা ৩,৯২৪ পিস ভারতীয় প্রসাধনী জব্দ, গ্রেপ্তার ২ মিঠাপুকুরে এসএসসি পরীক্ষার্থী অপহরণ: প্রধান আসামি সাঈদ গ্রেপ্তার ঢাকায় বর্ণিল আয়োজনে বেরোবির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লায়ন্স ক্লাব ও স্কুলের দুই পক্ষ মুখোমুখি, ভাঙচুর ও অর্থ আত্মসাতের পাল্টাপাল্টি অভিযোগ পীরগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে অবহিতকরণ কর্মশালা রংপুর সিটির উন্নয়নে ১৮০০ কোটি টাকার কাজের আপডেট প্রতি দুই মাস পর পর জনগনের কাছে দেয়া হবে: প্রশাসক ডন কাউনিয়ায় ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স রংপুর রেঞ্জে ২৪ ঘণ্টায় ১৪০ জন গ্রেপ্তার, ইয়াবা-গাঁজা-ট্যাপেন্টাডল উদ্ধার বেরোবির ১৯ বছরে পদার্পণ: শিক্ষার্থীদের প্রাপ্তি, প্রত্যাশা ও আক্ষেপ ফেরদৌস জয় সভাপতি, আতিক হাসান সম্পাদক, রংপুর অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
ঢাবি সামাজিক বিজ্ঞান ভবনে ছাত্রীদের কমনরুম উদ্বোধন

ঢাবি সামাজিক বিজ্ঞান ভবনে ছাত্রীদের কমনরুম উদ্বোধন

ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় সামাজিক বিজ্ঞান ভবনের ৬ষ্ঠ তলা থেকে ১২তম তলা সম্প্রসারণের নির্মাণকাজ এবং এই ভবনে ছাত্রীদের কমনরুম উদ্বোধন করা হয়েছে। রোববার এ নির্মাণ কাজ ও ছাত্রীদের কমনরুম উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

এ উপলক্ষে সামাজিক বিজ্ঞান ভবনের মোজাফ্ফর আহমেদ চৌধুরী মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. সাদেকা হালিম। এ সময় অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ভবন সম্প্রসারণের অংশে কিছু ইতিবাচক পরিবর্তন আনায় ডিনকে ধন্যবাদ জানান।

নারীশিক্ষার প্রাচীন অবস্থার সঙ্গে সমসাময়িক বাস্তবতার তুলনা করে উপাচার্য বলেন, নারীরা বিভিন্ন সময়ে ঘুরে দাঁড়িয়েছেন এবং এই ধারা অব্যাহত রাখতে সত্য সুন্দরের দর্শনে জীবনকে পরিচালিত করতে হবে। সাংস্কৃতিক অনুষ্ঠানের মাঝে নারী জাগরণের বিভিন্ন বার্তা রয়েছে এবং এটি অনুপ্রেরণামূলক।

সত্যের জয় প্রসঙ্গে উপাচার্য সাম্প্রতিক ইউনেস্কো কর্তৃক বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের স্বীকৃতি প্রদানের উদাহরণ তুলে ধরেন। তিনি বলেন, আজও সকল মানুষকে অনুপ্রাণিত করে বঙ্গবন্ধুর সেই ভাষণ।

পরে অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে কবিতা আবৃত্তি, নৃত্যনাট্য ও সংগীত পরিবেশিত হয়।

উল্লেখ্য, ১৯৭০ সালে সামাজিক বিজ্ঞান অনুষদ প্রতিষ্ঠা লাভ করলেও নিজস্ব ভবন প্রতিষ্ঠিত হয় ২০০৭ সালে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com