সংবাদ শিরোনাম :
রাজনৈতিক পরিচয়ে লুটপাট ও সম্পদ দখল, সেই স্বার্থেই রতনকে হত্যা: কর্নেল বাতেন এমপি রংপুরে জমির মালিকানা দ্বন্দ্বে আটকে আছে পুর্তিমা বিসর্জন, ডিসি অফিসে বৈঠকেও মেলেনি সমাধান রংপুরে মন্দিরে লাইন খোলার সময় বিদ্যুৎ স্পৃষ্টে ডেকোরেটর শ্রমিকের মৃত্যু ভাড়া বাসায় মাদক-নারীসহ আটক ৮৪, অতিরিক্ত ডিআইজি জহির গ্রেপ্তার রংপুরে গ্যাং-দ্বন্দ্বে আ. লীগ নেতা খুন, এজাহারভুক্ত এক আসামি গ্রেপ্তার কাউনিয়ায় মাইক্রোবাস-লরির মুখোমুখি সংঘর্ষ, চালকসহ আহত ১০, আশঙ্কাজনক ৩ জুলাই গণঅভ্যুত্থান নিয়ে বিভ্রান্তি না ছড়িয়ে সংসদে বিতর্ক করুন: প্রধানমন্ত্রী এই দেশ সবার, সম্প্রীতির বন্ধনে গড়তে হবে প্রত্যাশিত বাংলাদেশ’: রংপুরে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর রংপুর সফর নিয়ে, মহানগর যুবদল , স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের মিছিল নবাগত বিভাগীয় কমিশনারকে রংপুর রেঞ্জ ডিআইজির ফুলেল শুভেচ্ছা
মেয়েদের অশ্লীল ছবি তোলায়, গ্রেপ্তার দুই শিক্ষক

মেয়েদের অশ্লীল ছবি তোলায়, গ্রেপ্তার দুই শিক্ষক

স্টাফ করেসপন্ডেন্ট রংপুর।।বাতায়ন২৪ডটকম।।

অপ্রাপ্তবয়স্ক মেয়েদের অশ্লীল ছবি তুলে চ্যাটবক্সে দেয়ার অপরাধে দুই শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনা ঘটেছে জাপানের নাগোয়া ও ইয়োকোহামা অঞ্চলের দুটি সরকারি স্কুলে। গ্রেপ্তারকৃত শিক্ষকদের একজন ৪২ ও অন্যজন ৩২ বছর বয়সী। পুলিশ জানিয়েছে, অল্প বয়সী মেয়েদের ছবি তুলে তা নিজ স্কুলের শিক্ষকদের চ্যাটবক্সে শেয়ার করার কথা স্বীকার করেছেন তারা। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। এতে বলা হয়, মেয়েদের আপস্কার্ট ছবি তোলেন ওই দুই শিক্ষক। পরে সেগুলো ছড়িয়ে দেন স্কুলের বিভিন্ন গ্রুপে। এসব গ্রুপে স্কুলের অন্যান্য শিক্ষকরাও রয়েছেন। সম্প্রতি যৌন অপরাধ সংস্কারের অংশ হিসেবে আপস্কার্টিং এবং যৌন কর্মকাণ্ডের গোপন চিত্রগ্রহণ নিষিদ্ধ করেছে জাপান। দেশটির স্থানীয় গণমাধ্যম আশাহি শিম্বুন এক প্রতিবেদনে জানিয়েছে, ১৫ বছর বয়সী এক তরুণীর অপ্রীতিকর দৃশ্য ধারণের অপরাধে এক শিক্ষক গ্রেপ্তার হওয়ার পর শিক্ষদের ওই চ্যাটিং গ্রুপের বিষয়টি জানতে পারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তদন্তে ওই গ্রুপগুলো পরিচালনায় একটি অপরিচিত সোশ্যাল মিডিয়া প্লাটফর্মের নাম উঠে এসেছে। গ্রুপগুলোতে শেয়ার করা উপাদানের মধ্যে রয়েছে, আপস্কার্ট ছবি, মেয়েদের পোশাক পরিবর্তনের দৃশ্য। ছবি এবং ভিডিওগুলো বিশ্লেষণ করে দেখা গেছে, এগুলোর বেশ কয়েকটি স্কুলে ধারণ করা হয়েছে। তবে দৃশ্যের মেয়েগুলো ওই স্কুলের কিনা সেটা স্পষ্টভাবে বুঝা যায়নি। ২০১৯ সালে একাধিক ধর্ষণ মামলায় আসামীদের খালাস দেয়া হলে ২০২৩ সালে যৌন অপরাধ সংক্রান্ত আগের আইনগুলো পরিবর্তন করে জাপান সরকার। বিশেষ করে, অপ্রাপ্ত বয়স্কদের যৌনতাবিষয়ক ছবি বা ভিডিও ধারণ নিষিদ্ধ করা হয়। এই অপরাধে তিন বছরের জেল ও ২৮ হাজার ডলার জরিমাণার বিধান যুক্ত করা হয়।

বাতায়ন২৪ডটকম/শরিফুল ইসলাম।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com