সংবাদ শিরোনাম :
হেক্সার পথে কি ব্রাজিল? ২০০২ সালের বিশ্বচ্যাম্পিয়ন দলের সঙ্গে মিল খুঁজে পাচ্ছেন বিশ্লেষকরা সামাজিক মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট, সুন্দরগঞ্জে যুবক গ্রেপ্তার ভুরুঙ্গামারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। দিনাজপুরে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন গোপালগঞ্জে মোটরসাইকেলে বাসের ধাক্কা, ৫ জন নিহত তারেক রহমানকে ঈদুল আজহার উষ্ণ শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি কুরবানির ঈদ নিয়ে যা ভাবছে সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা শিবিরের ভূরিভোজ বন্ধের দাবি, প্রশাসনের কাছে ছাত্রদলের চিঠি ঈদযাত্রায় গাইবান্ধার মহাসড়কে এক দিনে দুই দুর্ঘটনা, আহত ২০ ঈদকে ঘিরে ব্যতিক্রমী আয়োজন ‘মেহমান-ই মুহাব্বত’ করবে কারমাইকেল কলেজ শিবির
রংপুর এক্সপ্রেসে টয়লেটে এক নারী যাত্রীকে ধর্ষণ, অভিযুক্ত রেল কর্মচারী আটক

রংপুর এক্সপ্রেসে টয়লেটে এক নারী যাত্রীকে ধর্ষণ, অভিযুক্ত রেল কর্মচারী আটক

স্টাফ করেসপন্ডেন্ট রংপুর।। বাতায়ন২৪ডটকম।।

ঢাকার কমলাপুর রেলস্টেশন এলাকায় রংপুর এক্সপ্রেস ট্রেনের টয়লেটে এক নারী যাত্রীকে জোর পূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে।

বুধবার (২৫ জুন) সকাল পৌনে ৯টা থেকে সোয়া ৯টার মধ্যে এই ঘটনাটি ঘটে ।

এ অভিযোগে রেলওয়ের কর্মচারী  সাইফুল ইসলামকে (২৮) আটক করেছে সৈয়দপুর রেলওয়ে পুলিশ।

রেলওয়ে পুলিশ জানিয়েছে, ওই নারীর বাড়ি কুড়িগ্রামে। অভিযুক্ত সাইফুল ইসলামের বাড়ি গাইবান্ধায়।

বিকেল সাড়ে ৩টার দিকে বিষয়টি নিশ্চিত করেন সৈয়দপুর রেলওয়ে জেলা পুলিশ সুপার মো. ফরহাত আহমেদ।

তিনি বলেন, ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে রংপুর এক্সপ্রেস ট্রেনটি দাঁড়িয়েছিল। দাঁড়িয়ে থাকা অবস্থায় ট্রেনের টয়লেটে একজন নারী যাত্রীকে রেলওয়ের পিএ অপারেটর সাইফুল ইসলাম ধর্ষণ করেন বলে অভিযোগ উঠেছে।

পরে ভুক্তভোগী ওই নারী বিষয়টি ট্রেনে দায়িত্বরত রেলওয়ে পুলিশকে জানান। এসময় দায়িত্বরত পুলিশ সদস্যরা সাইফুলকে আটক করেন।
বাতায়ন২৪ডটকম/শরিফুল ইসলাম।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com