সংবাদ শিরোনাম :
রংপুরের গঙ্গাচড়ায় ঘাঘট নদীতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই- ফেন্সি এমপি রংপুরে জ্বালানি কম দেওয়ায় ওমর ফিলিং স্টেশনকে এক লাখ টাকা জরিমানা সাভারে ছাদ থেকে ফেলে ছাত্রদল নেতাকে হত্যার অভিযোগ: পীরগাছা থানা ঘেরাও জুলাই বীরদের কর্মসংস্থানে প্রধানমন্ত্রীর রিকশা ও অটোরিকশা উপহার জ্বালানি খাতকে অস্থিতিশীল করার নেপথ্যে একটি চক্র সক্রিয়: প্রধানমন্ত্রী পুলিশের পোশাকে অভিযানে বাদী, ছাদ থেকে ফেলে ছাত্রদল নেতাকে হত্যার অভিযোগ তনু হত্যা মামলার জামিন বাতিলের পর সাবেক সেনাসদস্য হাফিজুর গ্রেফতার  রংপুর লাইনচ্যুত বুড়িমারি লোকাল ট্রেন: ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন “ভারত যদি বন্ধু হও হাসিনাকে ফেরত দাও” ছাত্রদলের স্লোগানে উত্তাল রোকেয়া বিশ্ববিদ্যালয়
সুন্দরগঞ্জে মাধ্যমিক পর্যায়ে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা

সুন্দরগঞ্জে মাধ্যমিক পর্যায়ে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা

‎হাবিবুল্লাহ্ সরকার, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:

দুর্নীতিবিরোধী জনসচেতনতা গড়ে তুলতে গাইবান্ধার সুন্দরগঞ্জে মাধ্যমিক পর্যায়ের দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

‎সোমবার (২৩ জুন) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই প্রতিযোগিতার আয়োজন করে দুর্নীতি দমন কমিশন (দুদক) রংপুর সমন্বিত জেলা কার্যালয় ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি।

উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সার্বিক সহযোগিতায় উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের বিতর্ক দল অংশ নেয়। তিন ধাপে আয়োজিত প্রতিযোগিতায় সময়োপযোগী ও প্রাসঙ্গিক বিষয় নিয়ে অংশগ্রহণকারীরা যুক্তিনির্ভর আলোচনা উপস্থাপন করেন।

‎কোয়ার্টার ফাইনালে বিতর্কের বিষয় ছিল, ‘আইনের শাসনের অভাবই দুর্নীতির মূল কারণ’। সেমিফাইনালে অংশগ্রহণকারীরা যুক্তি উপস্থাপন করেন, ‘উন্নত বাংলাদেশ গঠনে দুর্নীতিই একমাত্র অন্তরায়’ বিষয়টির পক্ষে ও বিপক্ষে। ফাইনাল পর্বে বিতর্ক অনুষ্ঠিত হয়, ‘অভাব নয়, স্বভাবই সীমাহীন দুর্নীতির মূল কারণ’ শীর্ষক প্রস্তাবের ওপর।

‎উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শাহজাহান মিঞার সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জাফর আহমেদ লস্কর, উপজেলা নির্বাচন কর্মকর্তা মনোয়ার হোসেন, একাডেমিক সুপারভাইজার বেলাল হোসেন, উপজেলা আইসিটি কর্মকর্তা কৃষ্ণ চন্দ্র রায়, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য জাহিদুল ইসলাম জাহিদ, গণমাধ্যমকর্মী সুদীপ্ত শামীম প্রমুখ। এতে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, গণমাধ্যমকর্মী ও সুধীজন উপস্থিত ছিলেন।

‎বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী হয় সুন্দরগঞ্জ আমিনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং রানার্সআপ হয় সবুজ শিক্ষালয় ও গ্রীন রেসিডেনসিয়াল স্কুল অ্যান্ড কলেজ। প্রতিযোগিতা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেওয়া হয়।

‎বক্তারা বলেন, তরুণ প্রজন্মই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাই তাদের মধ্যে সৎ, নৈতিক এবং দুর্নীতিবিরোধী মনোভাব গড়ে তোলা অত্যন্ত জরুরি। শিক্ষার্থীদের যুক্তিনির্ভর চিন্তাভাবনা, বিশ্লেষণী ক্ষমতা এবং নৈতিক মূল্যবোধ গঠনে বিতর্ক প্রতিযোগিতা কার্যকর ভূমিকা রাখে। বিশেষ করে দুর্নীতির মতো একটি জটিল ও সংবেদনশীল বিষয়ে তরুণদের যুক্তিনির্ভর অংশগ্রহণ তাদের সচেতনতা বৃদ্ধির পাশাপাশি ভবিষ্যতে দুর্নীতিমুক্ত সমাজ গঠনে অনুপ্রেরণা জোগাবে। বক্তারা আরও বলেন, বিদ্যালয়ভিত্তিক এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের আত্মবিশ্বাস, বস্তুনিষ্ঠতা এবং নেতৃত্বের গুণাবলি বিকাশে সহায়ক হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com