সংবাদ শিরোনাম :
রংপুরে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ শোভাযাত্রা ‘ঘরে ঘরে খবর দে-ভাইভা প্রথার কবর দে, বেশি মার্ক ভাইভায়- দলের লোকে চাকরি পায়,’ শ্লোগানে উত্তাল বেরোবি পীরগাছায় রাতের আঁধারে ৪১০টি পেঁপে গাছ কর্তন, ৮ লাখ টাকার ক্ষতির দাবি ইসলাম অমুসলিমদের ওপর নির্যাতন বা বৈষম্য সমর্থন করে না: রংপুরে চরমোনাই পীর রংপুরে চাঞ্চল্যকর চার খুন: ১৩ দিন পর ফরেনসিক ল্যাবে জব্দকৃত আলামত, নজর এখন ডিএনএ পরীক্ষায় রংপুরে তালিকাভূক্ত শীর্ষ সন্ত্রাসী আনাস ইয়াবাসহ গ্রেফতার ইউএনও আমার দুই গ্রেড নিচে চাকুরি করে: পীরগাছা সোনালী ব্যাংক ম্যানেজারের বিরুদ্ধে দাম্ভিকতার অভিযোগ সকল ষড়যন্ত্র উপেক্ষা করে তারেক রহমানের প্ল্যান বাস্তবায়নে তৃণমূল বিএনপি: পীরগঞ্জে সাইফুল ইসলাম রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা গোলাম মোস্তফা বাটুলের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল রংপুরে জাতীয় উদ্যোক্তা সচেতনতা ক্যাম্পেইন অনুষ্ঠিত
রাস্তায় পড়ে থাকা মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের কাছে পাওয়া গেল সাড়ে তিন লক্ষ টাকা

রাস্তায় পড়ে থাকা মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের কাছে পাওয়া গেল সাড়ে তিন লক্ষ টাকা

স্টাফ করেসপন্ডেন্ট,নীলফামারী।। বাতায়ন২৪ডটকম।।

নীলফামারীর সৈয়দপুরে রাস্তায় পড়ে থাকা  মানসিক ভারসাম্যহীন এক বৃদ্ধেকে গোসল করার সময়  ময়লা কাপড়ের ব্যাগে ৩ লাখ ৫৯ হাজার ৫২ টাকা পাওয়া গেছে।

শনিবার (১৪ জুন) বিকেলে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা পোস্ট অফিস মোড় এলাকায় গোসল করার সময় তার ব্যাগ তল্লাশি করলে ওই টাকা পাওয়া যায়। পরে পুলিশ টাকাসহ ওই বৃদ্ধকে নিজেদের জিম্মায় নেয়।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, আব্দুল গনি নামে মানসিক ভারসাম্যহীন ওই বৃদ্ধকে শহীদ ডা. জিকরুল হক সড়ক, পুলিশ ক্লাব ও পোস্ট অফিস মোড় এলাকায় দীর্ঘদিন ধরে দেখা যায়। কারও কাছে তিনি কখনো টাকা চান না। লোকজন এমনিতেই তাকে টাকা ও খাবার দিত। স্বেচ্ছাসেবী সংগঠনের কয়েকজন সদস্য ওই বৃদ্ধকে গোসল করানোর উদ্যোগ নেয়। পোশাক খুলতে গিয়ে তার শার্টের হাতা, কলার ও কাপড়ের ব্যাগে থাকা ওই টাকা পাওয়া যায়।

বাতায়ন২৪ডটকম/শরিফুল ইসলাম।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com