সংবাদ শিরোনাম :
রংপুরে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ শোভাযাত্রা ‘ঘরে ঘরে খবর দে-ভাইভা প্রথার কবর দে, বেশি মার্ক ভাইভায়- দলের লোকে চাকরি পায়,’ শ্লোগানে উত্তাল বেরোবি পীরগাছায় রাতের আঁধারে ৪১০টি পেঁপে গাছ কর্তন, ৮ লাখ টাকার ক্ষতির দাবি ইসলাম অমুসলিমদের ওপর নির্যাতন বা বৈষম্য সমর্থন করে না: রংপুরে চরমোনাই পীর রংপুরে চাঞ্চল্যকর চার খুন: ১৩ দিন পর ফরেনসিক ল্যাবে জব্দকৃত আলামত, নজর এখন ডিএনএ পরীক্ষায় রংপুরে তালিকাভূক্ত শীর্ষ সন্ত্রাসী আনাস ইয়াবাসহ গ্রেফতার ইউএনও আমার দুই গ্রেড নিচে চাকুরি করে: পীরগাছা সোনালী ব্যাংক ম্যানেজারের বিরুদ্ধে দাম্ভিকতার অভিযোগ সকল ষড়যন্ত্র উপেক্ষা করে তারেক রহমানের প্ল্যান বাস্তবায়নে তৃণমূল বিএনপি: পীরগঞ্জে সাইফুল ইসলাম রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা গোলাম মোস্তফা বাটুলের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল রংপুরে জাতীয় উদ্যোক্তা সচেতনতা ক্যাম্পেইন অনুষ্ঠিত
২৪ ঘন্টার মধ্যে মামলা রেকর্ড না হলে থানা ঘেরাও করা হবে : কো-চেয়ারম্যান মোস্তফা

২৪ ঘন্টার মধ্যে মামলা রেকর্ড না হলে থানা ঘেরাও করা হবে : কো-চেয়ারম্যান মোস্তফা

স্টাফ করেসপন্ডেন্ট রংপুর।।বাতায়ন২৪ডটকম 

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের রংপুরের বাসভবনে হামলা ও অগ্নি সংযোগের ঘটনায়  মামলা রেকর্ডে  ২৪ ঘন্টার  আল্টিমেটাম দিয়েছে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও সাবেক রসিক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। তিনি বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে মামলা রেকর্ড করা না হলে থানা ঘেরাও করা হবে।

শনিবার (৩১ মে) বিকেলে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের রংপুরের বাসভবনে হামলা,ভাংচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে দেশব্যাপী ঘোষিত বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, জুলাই অভ্যূত্থানে- আন্দোলনকারীদের জাতীয় পার্টি সর্বাত্মক সহযোগিতা করেছে, জিএম কাদেরের নেতৃত্বে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত ও তার পরিবারের খবর নিয়েছে, বৈষম্য বিরোধী আন্দোলনে জাতীয় পার্টির বড় অবদান থাকা সত্ত্বেও  আজ এনসিপির কুলাঙ্গারেরা জাতীয় পার্টির পিছে লাগছে, আমরা প্রশাসনকে বলতে চাই আপনারা মাঠ ছেড়ে দেন,  মাঠ পরিস্কার করেন, আমরা জানান দিতে চাই জাতীয় পার্টির শক্তিমত্তা আছে কিনা!

আইন শৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে তিনি বলেন, আমরা চাই আপনারা  সুষ্ঠু তদন্ত করবেন, ঘটনার ভিডিও ফুটেজ আছে দোষীদের সনাক্ত করে তাদের গ্রেফতার করেন। আমরা চাইনা! মব ভায়োলেন্সের মতো আমরাও মব ভায়োলেন্স করি। যদি তারা কোন একশন নেন তাহলে আমরাও পাল্টা রিঅ্যাকশন নেবো।

এসময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এস এম ইয়াসির, রংপুর মহানগর সভাপতি ইউসুফ আহমেদ  মহানগরের সিনিয়র সহ-সভাপতি লোকমান হোসেন, মহানগর সহ-সভাপতি জাহিদুল ইসলাম সহ আরো অনেকে।

বাতায়ন২৪ডটকম/ রিয়াদ ইসলাম 

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com