সংবাদ শিরোনাম :
দেশ-বিদেশে বেক্সিমকো গ্রুপের ৭ হাজার কোটি টাকার সম্পদ জব্দ “আপনাদের শুরু করা পথই আওয়ামী লীগের ফিরে আসার কারণ হবে: রাশেদ খান” বিএনপির ৩৬ প্রার্থীর সবার মনোনয়নপত্র বৈধ হজের সময় ভিজিট ভিসায় মক্কায় প্রবেশ করলে ১ লাখ রিয়াল জরিমানা পাচার হওয়া অর্থ ফেরাতে ১১ মামলা পরিচালনা করছে সরকার: সংসদে প্রধানমন্ত্রী ১০ বছর পর তনু হত্যা মামলায় সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার শাশুড়ির বকুনিতে ক্ষোভ, গলা কেটে হত্যা করে মরদেহ বস্তাবন্দি করলেন পুত্রবধূ তেলের অজুহাতে বেরোবিতে অ্যাম্বুলেন্স সেবা বন্ধ, শিক্ষার্থীদের ক্ষোভ সৈয়দপুরে বিহারি ক্যাম্পে ৬৬ কোটি টাকার বিদ্যুৎ বিল বকেয়া চোখে কম দেখি, সময় পেলে পারতাম : বঞ্চনার শিকার মিতু
লালমনিরহাটে বিভিন্ন  সীমান্ত দিয়ে ৫৭ জনকে পুশইন, বিজিবির বাঁধা

লালমনিরহাটে বিভিন্ন  সীমান্ত দিয়ে ৫৭ জনকে পুশইন, বিজিবির বাঁধা

নুরুল ফেরদৌ স্টাফ করেসপন্ডেন্ট,  লালমনিরহাট।। বাতায়ন২৪ডটকম।।

লালমনিরহাটের বিভিন্ন  উপজেলার ছয় সীমান্ত দিয়ে অন্তত ৫৭ নারী, পুরুষ ও শিশুকে পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ।
বুধবার ভোরের দিকে একযোগে এসব মানুষকে বাংলাদেশের ভুখন্ডে ঠেলে পাঠানোর চেষ্টা করে বলেন এসএফ। তবে বিজিবি ও স্থানীয় গ্রামবাসীদের বাঁধায় তারা সীমান্তের নোম্যান্স ল্যান্ডের ভারতের অভ্যন্তে অবস্থান নেয়। এঘটনায় দুপুর সাড়ে বারোটার দিকে বিজিবি- বিএসএফের মধ্যে আদিতমারী উপজেলার দূর্গাপুর বিওপির চওড়াটারী সীমান্তে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
এই কোম্পানি কমান্ডার পর্যায়ে বৈঠকে কোন সিদ্ধান্ত নিতে পারেনি। পরে আবারো বৈঠকের আশ্বাস দিয়ে ভারতের অভ্যন্তরে চলে যায় বিএসএফ। পরে দুপুর ২ টার দিকে  বিজিবি- বিএসএফের ব্যাটালিয়ান পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।  বৈঠক শেষে কোন পক্ষেই তাদের ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারেনি।

বিজিবি জানায়, বুধবার ভোরের দিকে আদিতমারীর দূর্গাপুরের চওড়াটারি সীমান্ত দিয়ে ১৩ জন, হাতীবান্ধা উপজেলার ৩টি সীমান্ত দিয়ে ২৪, পাটগ্রাম উপজেলার ২টি সীমান্ত দিয়ে ২০ জনকে একযোগে বাংলাদেশ ভুখন্ডে পুশইনের চেষ্টা করে বিএসএফ। তবে বিজিবির বাঁধায় তা ব্যর্থ হয়। এ ঘটনার পর থেকে সীমান্তগুলোতে সতর্ক অবস্থান নিয়ে আছে উভয় বাহিনী। এ ঘটনায় সীমান্তগুলোতে উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় সীমান্তগুলোতে উত্তেজনা বিরাজ করছে।

লালমনিরহাট বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল মেহেদী ঈমাম জানান, বিএসএফ পুশইনে ব্যর্থ হয়েছে। ওইসব লোকজন এখন সীমান্তের শুন্য রেখায় রয়েছে,তারা সবাই আসামের নাগরিক তারা ভারতে প্রত্যাবর্তন করতে চায় এ নিয়ে ভারতীয় বিএসএফ’র সাথে কথা চলছে। দফায় দফায় পতাকা বৈঠক হচ্ছে।

বাতায়ন২৪ডটকম/শরিফুল ইসলাম

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com