সংবাদ শিরোনাম :
হেক্সার পথে কি ব্রাজিল? ২০০২ সালের বিশ্বচ্যাম্পিয়ন দলের সঙ্গে মিল খুঁজে পাচ্ছেন বিশ্লেষকরা সামাজিক মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট, সুন্দরগঞ্জে যুবক গ্রেপ্তার ভুরুঙ্গামারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। দিনাজপুরে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন গোপালগঞ্জে মোটরসাইকেলে বাসের ধাক্কা, ৫ জন নিহত তারেক রহমানকে ঈদুল আজহার উষ্ণ শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি কুরবানির ঈদ নিয়ে যা ভাবছে সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা শিবিরের ভূরিভোজ বন্ধের দাবি, প্রশাসনের কাছে ছাত্রদলের চিঠি ঈদযাত্রায় গাইবান্ধার মহাসড়কে এক দিনে দুই দুর্ঘটনা, আহত ২০ ঈদকে ঘিরে ব্যতিক্রমী আয়োজন ‘মেহমান-ই মুহাব্বত’ করবে কারমাইকেল কলেজ শিবির
রংপুরে টাকা দিয়ে ছাড়া পেল মাদক কারবারি, দুই পুলিশ প্রত্যাহার

রংপুরে টাকা দিয়ে ছাড়া পেল মাদক কারবারি, দুই পুলিশ প্রত্যাহার

স্টাফ করেসপন্ডেন্ট রংপুর।।বাতায়ন২৪ডটকম

রংপুরে মাদক কারবারিকে আটকের পর টাকার বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে হারাগাছ থানার এক এএসআই ও কনস্টেবলের বিরুদ্ধে।

এ অভিযোগে এএসআই (নিরস্ত্র) রনি মিয়া এবং কনস্টেবল তরিকুল ইসলামকে প্রত্যাহার (ক্লোজড) করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।পুলিশের একটি সূত্র জানায়, রোববার (২৫ মে) সন্ধ্যার দিকে হারাগাছ থানার ওসি ও ডিউটি অফিসারকে না জানিয়ে এএসআই রনি মিয়া ও কনস্টেবল তরিকুল ইসলাম মোটরসাইকেল নিয়ে বের হন।

সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তারা হারাগাছ পৌর শহরের পশ্চিম পোদ্দারপাড়া বাঁধেরপাড় এলাকায় আবুল কালাম নামে এক মাদক কারবারিকে ৯ বোতল ফেনসিডিলসহ আটক করেন।

কিন্তু এ ঘটনা ওসিকে না জানিয়ে সাড়ে ১৩ হাজার টাকার বিনিময়ে ওই মাদক কারবারিকে ছেড়ে দেন তারা। পরে বিষয়টি জানাজানি হলে রাতেই রংপুর মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেন ওসি মমিনুল ইসলাম সোহেল।

খবর পেয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা রাতেই হারাগাছ থানায় এসে ঘটনার সত্যতা পাওয়ায় এএসআই রনি ও কনস্টেবল তরিকুলকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করার নির্দেশ দেন।

এ বিষয়ে এএসআই রনি মিয়া বলেন, মাদক কারবারিকে ছেড়ে দেওয়া হয়নি। পুলিশ দেখে পালিয়ে যাওয়ায় ঘটনাস্থল থেকে ওসিকে জানানো হয়নি। থানায় ফিরে গিয়ে বিষয়টি জানানোর সিদ্ধান্ত নিই। কিন্তু তার আগেই ওসি স্যার জানতে পারেন।

এ বিষয়ে জানতে চাইলে রংপুর মেট্রোপলিটন পুলিশের হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম সোহেল কথা বলতে অপারগতা প্রকাশ করেন। ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কথা বলতে বলেন তিনি।

এদিকে প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. মজিদ আলী বলেন, হারাগাছ থানা থেকে দুইজনকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাতায়ন২৪ডটকম/রিয়াদ ইসলাম 

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com