সংবাদ শিরোনাম :
রংপুর মহানগরীর হারাগাছে রাজমিস্ত্রীকে কুপিয়ে ও গলাকেটে হত্যা করা হয়েছে সপরিবারে শিক্ষককে হত্যার প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ: খুনিদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি রংপুরে নিজ বাড়ি থেকে সাবেক শিক্ষক এবং তার স্ত্রী, ছেলে মেয়ের লাশ উদ্ধার: গ্রেফতার ২ রংপুরে নিজ বাড়ি থেকে জেলা স্কুলের সাবেক শিক্ষক তার স্ত্রী ও ছেলে মেয়ের লাশ উদ্ধার বদরগঞ্জে সুধাংশুর বেপরোয়া মাদক সিন্ডিকেট: বাধা দেয়ায় গ্রামবাসীর ওপর হামলা ভারতকে সীমান্ত হত্যা ও পুশইন বন্ধ করতে হবে: রাশেদ খান তেল-গ্যাসসহ নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে আনার আহ্বান মিয়া গোলাম পরওয়ারের ২৪ এর জুলাই আন্দোলনে যে হত্যাকান্ড ঘটেছে তা রাষ্ট্রীয় মানবাধিকার লংঘন: অতিরিক্ত ডিআইাজি- আব্দুর রাজ্জাক রাষ্ট্রপতি ও মহাসচিবকে স্বাগত জানিয়ে রংপুর মহানগর বিএনপির শুভেচ্ছা মিছিল: উন্নয়ন বৈষম্য দূর হওয়ার প্রত্যাশা হারাগাছে ঈমাম মুয়াজ্জিনের সাথে প্রতারণার অভিযোগে শোকজ বিএনপি নেতা
দিনাজপুরে মা-মেয়েকে বিদ্যুতের খুটির সাথে বেঁধে নির্যাতনের অভিযোগ

দিনাজপুরে মা-মেয়েকে বিদ্যুতের খুটির সাথে বেঁধে নির্যাতনের অভিযোগ

স্টাফ করসপন্ডেন্ট রংপুর।। বাতায়ন২৪ডটকম।।

দিনাজপুরে মা-মেয়েকে খুঁটিতে বেঁধে নির্যাতন 

সাইকেল চুরিকে কেন্দ্র করে দিনাজপুরের হিলিতে বিদ্যুতের খুঁটিতে সাথে বেঁধে মা ও নবম শ্রেণিতে পড়ুয়া মেয়েকে নির্যাতন করা হয়েছে। উপজেলার নয়ানগর গ্রামে তাদের নির্যাতন করা হয়

 

অভিযুক্ত প্রভাবশালী  ফারুক হোসেনের ভয়ে নির্যাতনের শিকার পরিবার পালিয়ে বেড়াচ্ছে। দুইপক্ষই পাল্টাপাল্টি থানায় অভিযোগ করেছেন।

আজ মঙ্গলবার (২০ মে) বিকেলে উপজেলার নয়ানগর গ্রামে গিয়ে জানা যায়, গত শনিবার (১৭ মে) ফারুক হোসেনের বাড়ি থেকে একটি সাইকেল চুরি হয়। পরের দিন প্রতিবেশী সিদ্দিক হোসেনের বাড়িতে সেটি পাওয়া যায়। গ্রামের লোকজন সাইকেলটি উদ্ধার করে বিষয়টি মিমাংসা করে দেয়। পরে ফারুকের স্ত্রী ও সিদ্দিকের স্ত্রীর মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এ সময় সিদ্দিক এসে ফারুকের স্ত্রীকে চাকু দিয়ে আঘাত করে পালিয়ে যায়। এ ব্যাপারে ফারুক থানায় লিখিত অভিযোগ করেছেন।

সোমবার (১৯ মে) বিকেলে ফারুক, তার শ্যালক লোকজন নিয়ে সিদ্দিকের স্ত্রী ও স্কুলে পড়ুয়া মেয়েকে বাড়ি থেকে টেনেহিঁচড়ে নিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন করে। মা-মেয়েকে খুঁটিতে বেঁধে নির্যাতনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। বর্তমান নির্যাতনের শিকার পরিবার ভয়ে পালিয়ে বেড়াচ্ছে।

বাতায়ন২৪ডটকম /শরিফুল ইসলাম।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com