সংবাদ শিরোনাম :
মির্জা ফখরুলের বৈষম্যমূলক বক্তব্যের প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ। রংপুরে দেয়া মির্জা ফখরুলের বক্তব্য প্রত্যাহারের দাবি জামায়াত এমপিদের “রংপুরে ইনোভারের বিজনেস মিট ও মতবিনিময় সভা অনুষ্ঠিত” রংপুর এসপি অফিস ঘেরাও করে পুলিশ লাইন্সের শিক্ষার্থীদের শ্লোগান এবি পার্টির রংপুর জেলা ও মহানগর কমিটি বিলুপ্ত ঘোষণা কমিটি না মেধা, মেধা মেধা, কোটা গেছে যে পথে কমিটি যাবে সেপথে’ শ্লোগানে উত্তাল রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুরে চাকরি স্থায়ীকরণের দাবিতে ব্রিটিশ আমেরিকান ট্যোবাকোর কর্মচারীদের মানববন্ধন বাংলা শিক্ষার পাশাপাশি আরবি শিক্ষা, ২৫ শিক্ষার্থীর কুরআনের সবক গ্রহণ রংপুরের গঙ্গাচড়ায় ঘাঘট নদীতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই- ফেন্সি এমপি
বিয়ের প্রলোভন দেখিয়ে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ ; গ্রেফতার ১

বিয়ের প্রলোভন দেখিয়ে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ ; গ্রেফতার ১

সুন্দরগঞ্জ উপজেলা (প্রতিনিধি)

ন্দরগঞ্জ বিয়ে করার প্রলোভনে এক বুদ্ধি প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে নুর নবী (৫৩) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

ধবার (১৪ মে) সন্ধ্যায় সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃত নুর নবী সুন্দরগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ডের হুড়াভায়াখা গ্রামের মৃত আশরাফ আলী আকন্দ ঢোপলের ছেলে।

এই মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১০ নভেম্বর বিকালে ১৪ বছর বয়সী বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীটি স্থানীয় পশ্চিম হুড়াভায়াখা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে খেলছিল। এ সময় নুর নবী তার কাছে গিয়ে বিয়ের প্রস্তাব দেয় এবং গরু ও টাকা দেওয়ার লোভ দেখায়। পরে সে মেয়েটিকে পাশের ইটভাটার কাছে একটি পুকুর পাড়ে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।

এরপর থেকে নুর নবী বিভিন্ন সময় কিশোরীকে নিজ বাড়িতে নিয়ে গিয়েও ধর্ষণ করত। সর্বশেষ গত মাসের ২৫ তারিখেও মেয়েটিকে ধর্ষণ করে বলে অভিযোগে বলা হয়। কিছুদিন পর মেয়েটিকে গোসল করতে দেখে তার মামির সন্দেহ হয়। শরীরে পরিবর্তন দেখে পরিবারের লোকজন চিকিৎসকের শরণাপন্ন হন। পরীক্ষা শেষে চিকিৎসক জানান, মেয়েটি সন্তানসম্ভবা।

প্রতিবন্ধী ওই কিশোরীর মা, বাবা এবং সে নিজেও শারীরিক ও মানসিক প্রতিবন্ধী। তারা রিকশাচালক নানা আব্দুল হান্নান মিয়ার বাড়িতে বসবাস করেন। হান্নান মিয়ার প্রতিবেশী হচ্ছেন অভিযুক্ত নুর নবী। ভুক্তভোগী কিশোরীর বাবার নাম আব্দুস ছালাম ওরফে ভুটু।

‎এলাকাবাসীর দাবি, নুর নবীর পূর্বে স্ত্রী ছিল না। তবে ঘটনাটি জানাজানি হওয়ার পর সম্প্রতি সে হঠাৎ করেই একটি বিয়ে করেন।

‎সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ বলেন, অভিযুক্ত নুর নবীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com