সংবাদ শিরোনাম :
রংপুর লাইনচ্যুত বুড়িমারি লোকাল ট্রেন: ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন “ভারত যদি বন্ধু হও হাসিনাকে ফেরত দাও” ছাত্রদলের স্লোগানে উত্তাল রোকেয়া বিশ্ববিদ্যালয় সকালে সন্তান প্রসব, দুপুরেই এইচএসসি পরীক্ষায় অংশ নিলেন মা মাদক, জুয়া ও চুরি মুক্ত সমাজ গড়ার অঙ্গীকারে দেউতি বাজারে ‘তারুণ্যের আলো’র সচেতনতামূলক অভিযান রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের দেয়ালে ‘শিবির মুক্ত ক্যাম্পাস’ লিখে ৪৮ ঘন্টার মাথায় মুছে দিলে ছাত্রদল প্রধানমন্ত্রীর সারপ্রাইজ: রংপুরের অনুশ্রীর হাতে উঠল কাঙ্ক্ষিত হারমোনিয়াম চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব নির্বাচন সম্পন্ন হবে- প্রতিমন্ত্রী কুড়িগ্রামে সাংবাদিকের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে মানববন্ধন গ্যাস-বিদ্যুৎ সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে রংপুরে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি চিরিরবন্দরে মাছ ধরা নিয়ে সংঘর্ষে বড় ভাই ও ভাতিজার হাতে ছোট ভাই খুন
রংপুরে মস্তকবিহীন নারীর লাশ উদ্ধার

রংপুরে মস্তকবিহীন নারীর লাশ উদ্ধার

 

 

স্পেশাল করেসপনডেন্ট।। বাতায়ন২৪ডটকম

রংপুরে মস্তক বিহীন এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার ( ৭ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১০ টা থে পীরগঞ্জ উপজেলার চতরা এলাকার একটি মরিচের জমি থেকে তার লাশ উদ্ধার করা হয়।

 

ঘটনাস্থলে উপস্থিত পীরগঞ্জ থানার ওসি এম এ ফারুক জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে চতরা ইউনিয়নের চতরা বাজারের পাশে একটি মরিচের জমি থেকে মস্তক বিহীন নারীর লাশটি উদ্ধার করা হয়। এরপর পরিচয় সনাক্তের জন্য আমরা সিআইডির ফরেনসিক টিমকে ডেকে আনি। তারা হাতের আঙ্গুলের ছাপ দিয়ে তার পরিচয় সনাক্ত করেছেন। তার নাম দিলওয়ারা বেগম( ২৫)। তিনি গাইবান্ধার গোবিন্দগঞ্জের দিলালপাড়া গ্রামের রবিউল ইসলামের কন্যা। তার পরনে লাশ জামা ও পায়জামা ছিল।

ওসি জানান, আমরা লাশ উদ্ধার করে প্রথমে থানায় নিয়ে যাবো। পরে ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। তবে কি কারণে এই হত্যাকান্ড সেটির প্রাথমিক কোন ধারণা আমরা পাইনি। মনে হচ্ছে গলাকেটে হত্যার পর তার লাশ এখানে ফেলে রাখা হয়েছে। এ ঘটনায় পরিবারের লোকজনের সাথে যোগাযোগ করা হয়েছে। এরপর মামলা হবে।
বাতায়ন২৪ডটকম/শরিফুল ইসলাম

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com