সংবাদ শিরোনাম :
সাহাবুদ্দিন চুপ্পুকে গ্রেপ্তার দাবি এনিসিপি নেতা -আসিফ মাহমুদের অন্যায় আর জামায়াতে ইসলামী একসঙ্গে চলে না-ডা.শফিকুর রহমান ব্যক্তি উদ্যোগে রাউজানে সড়ক সলিং, ৩০ বছর পর যাতায়াতে স্বস্তি শারীরিক অসুস্থতার কারণে পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন আমি ভীষণ অসুস্থ, তাই পদত্যাগ করলাম: গণমাধ্যমকে রাষ্ট্রপতি চুপ্পু লালমনিরহাটে পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই: র‍্যাবের অভিযানে গ্রেফতার ২ গাড়িচালককে হত্যাচেষ্টার মামলায়,গ্রেপ্তার হতে পারেন এমপি গাজী নজরুল যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব ফিরিয়ে দিল ইরান- নিউ ইয়র্ক টাইমস নড়াইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইউপি সদস্য খুন রাষ্ট্রপতিকে পূর্ণ বিশ্রামের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা
সুন্দরগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন

সুন্দরগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন

সুন্দরগঞ্জ, গাইবান্ধা প্রতিনিধি।বাতায়ন২৪ডটকম 

গাইবান্ধার সুন্দরগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুরে সুন্দরগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে এক সভায় এ আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

এতে মোশাররফ হোসেন বুলুকে আহ্বায়ক, জাহিদুল ইসলাম জাহিদকে যুগ্ম-আহ্বায়ক ও একেএম শামসুল হককে সদস্য সচিব করে ৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন সাখাওয়াত হোসেন মিলন, সুদীপ্ত শামীম, মিজানুর রহমান ও সাইফুল আকন্দ।

এর আগে গত মঙ্গলবার (২২ অক্টোবর) সুন্দরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেন বুলুর সভাপতিত্বে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রেসক্লাবের সুনামক্ষুন্নসহ সংগঠন বিরোধী কার্যকলাপের সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনকে সদস্য পদসহ সব ধরনের পদ-পদবী থেকে বহিষ্কার করা হয়। বহিস্কৃতরা হলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম অবুঝ, সহ-সভাপতি শেখ মামুন উর রশিদ, যুগ্ম-সাধারণ সম্পাদক এনামুল হক ও কোষাধ্যক্ষ লিয়ন ইসলাম রানা। পরে সর্বসম্মতিক্রমে প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি ভেঙে দেওয়া হয়।

বাতায়ন২৪ডটকম

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com