সংবাদ শিরোনাম :
ব্যক্তি উদ্যোগে রাউজানে সড়ক সলিং, ৩০ বছর পর যাতায়াতে স্বস্তি শারীরিক অসুস্থতার কারণে পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন আমি ভীষণ অসুস্থ, তাই পদত্যাগ করলাম: গণমাধ্যমকে রাষ্ট্রপতি চুপ্পু লালমনিরহাটে পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই: র‍্যাবের অভিযানে গ্রেফতার ২ গাড়িচালককে হত্যাচেষ্টার মামলায়,গ্রেপ্তার হতে পারেন এমপি গাজী নজরুল যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব ফিরিয়ে দিল ইরান- নিউ ইয়র্ক টাইমস নড়াইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইউপি সদস্য খুন রাষ্ট্রপতিকে পূর্ণ বিশ্রামের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা দর্শনা সীমান্তে ৫ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি হাতিবান্ধায় মাদক ধরে গাড়িসহ টাকার বিনিময়ে ছেড়ে দেয়ার অভিযোগ:পুলিশের চার কর্মকর্তা ক্লোজড, তদন্ত কমিটি গঠন
সোয়া ১২শ বোতল ফেনসিডিল উদ্ধার করল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর 

সোয়া ১২শ বোতল ফেনসিডিল উদ্ধার করল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর 

স্টাফ করেসপনডেন্ট, রংপুর।। বাতায়ন২৪ডটকম।।

রংপুরে১ হাজার ২১৫ বোতল ফেনসিডিল ও ৪ বোতল বিলাতি মদ উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা বিভাগ। জব্দ করা হয় করোলা ব্রান্ডের প্রাইভেট কার।
বুধবার ( ২ অক্টোবর) রাতে কাউনিয়া বাস স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করে সংস্থাটি।
 অভিযান পরিচালনাকারী টিমের পরিদর্শক মোজাফফর হোসেন জানান, গোপন সোরসিং  করে টার্গেটকৃত করোলা ব্রান্ডের কারটিকে সিগনাল দিলে ড্রাইভার পালিয়ে যাওয়ার চেষ্টাকালে একটি নছিমনের সাথে ধাক্কা লাগে। এই সুযোগে ড্রাইভার পালিয়ে যায়। পরে কারটিতে তল্লাশি করে এসব মাদকদ্রব্য  উদ্ধার করা হয়। পালিয়ে যাওয়া মাদক ব্যবসায়ী রংপুরের গঙ্গাচড়ার  জমচওড়া এলাকার বাসিন্দা রবিউল হাসান। এঘটনায় কাউনিয়া থানায় মাদকদ্রব্য আইনে মামলা করেছে মাদকদ্রব্য অধিদপ্তরের উপ পরিদর্শক আলমগীর হোসেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রংপুর বিভাগীয় গোয়েন্দা বিভাগের  অতিরিক্ত পরিচালক দিলারা রহমান  জানান, রংপুর অঞ্চলের মাদক নির্মূলে আমাদের গোয়েন্দা বিভাগ কাজ করছে। এরই মধ্যে আমরা বড় বড় মাদকের চালান উদ্ধার এবং আসামি গ্রেফতার করেছে।  মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।  #

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com