সংবাদ শিরোনাম :
ব্যক্তি উদ্যোগে রাউজানে সড়ক সলিং, ৩০ বছর পর যাতায়াতে স্বস্তি শারীরিক অসুস্থতার কারণে পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন আমি ভীষণ অসুস্থ, তাই পদত্যাগ করলাম: গণমাধ্যমকে রাষ্ট্রপতি চুপ্পু লালমনিরহাটে পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই: র‍্যাবের অভিযানে গ্রেফতার ২ গাড়িচালককে হত্যাচেষ্টার মামলায়,গ্রেপ্তার হতে পারেন এমপি গাজী নজরুল যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব ফিরিয়ে দিল ইরান- নিউ ইয়র্ক টাইমস নড়াইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইউপি সদস্য খুন রাষ্ট্রপতিকে পূর্ণ বিশ্রামের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা দর্শনা সীমান্তে ৫ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি হাতিবান্ধায় মাদক ধরে গাড়িসহ টাকার বিনিময়ে ছেড়ে দেয়ার অভিযোগ:পুলিশের চার কর্মকর্তা ক্লোজড, তদন্ত কমিটি গঠন
বিশ্বকাপ বাছাইয়ের জন্য শক্তিশালী দল ঘোষণা

বিশ্বকাপ বাছাইয়ের জন্য শক্তিশালী দল ঘোষণা

স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা।। বাতায়ন২৪ডটকম

কাতার বিশ্বকাপের পর থেকেই নিজেদের খুঁজে ফিরছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ফুটবল দল। সেই সঙ্গে যুক্ত হয়েছে দলের সেরা তারকা নেইমার জুনিয়রকে না পাওয়া। মাঝে মাঝে ভালো সময় উঁকি দিলেও ধারাবাহিকতা দেখাতে পারছে না দলটি। কাতার বিশ্বকাপ থেকে শুরু হওয়া দুঃসময় অব্যাহত ছিল কোপা আমেরিকাতেও। সেই ব্যর্থতার সঙ্গে যুক্ত হয়েছে শেষ বিশ্বকাপ বাছাইয়ে হারের স্বাদ। যেখানে তারা প্যারাগুয়ের বিপক্ষে হেরেছে।

এই হারের ফলে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা লাতিন আমেরিকার বিশ্বকাপ বাছাইয়ের পয়েন্ট তালিকায় বেশ পিছিয়ে রয়েছে। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইয়ে ৮ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে তারা অবস্থান করছে ৫ নম্বরে। শীর্ষে থাকা চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার চেয়ে ৮ পয়েন্টে পিছিয়ে আছে তারা।

দলের এমন পরিস্থিতিতে সকলেই মনে করছেন সেরা তারকা নেইমার ফিরে আসলে হয়ত সকল দুঃস্বপ্ন কেটে যাবে। তাই তো তাকে না পাওয়া নিয়ে আক্ষেপের কথা বলেন ব্রাজিলের কোচ দারিভাল জুনিয়র। সেলেসাওদের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা চোটের কারণে মাঠের বাইরে আছেন গত বছরের অক্টোবর থেকে। তবে ব্রাজিল সমর্থকদের নেইমারকে মাঠে দেখার প্রত্যাশা সম্ভবত এখনই পূরণ হচ্ছে না। এই মুহূর্তে তিনি ইনজুরি থেকে মুক্ত হতে রয়েছে পুনর্বাসনে।

তাই তো নেইমারের জন্য সবাইকে আরেকটু ধৈর্য ধরতে বলে অক্টোবরের বিশ্বকাপ বাছাইয়ের দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেছেন কোচ দরিভাল। ক’দিন আগে নেইমারের ক্লাব আল হিলালের কোচ হোর্হে জেসুসও বলেছেন, নেইমার এখনো মাঠে ফেরার জন্য প্রস্তুত নন।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) রাতে লাতিন আমেরিকার ২০২৬ ফুটবল বিশ্বকাপের দুটি বাছাই ম্যাচের জন্য শক্তিশালী দল ঘোষণা করেছেন কোচ দারিভাল জুনিয়র। দলে ফিরেছেন বার্সেলোনা তারকা রাফিনহা ও আর্সেনাল ফরোয়ার্ড মার্তিনেল্লি। এছাড়া দলে নতুন মুখ হিসেবে রয়েছে দু’জন।

নতুন মুখ দু’জন হলেন, ফরাসি ক্লাব লিওঁর আবনের এবং অন্যজন বোটাফোগোর ফরোয়ার্ড ইগর জেসুস। এছাড়া আক্রমণভাগে রয়েছেন রিয়াল মাদ্রিদের তিন তারকা ভিনিসিয়ুস জুনিয়র, রদ্রিগো ও এনদ্রিক।

আগামী ১১ অক্টোবর বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে সকাল ৬টায় ব্রাজিলের প্রতিপক্ষ চিলি। ব্রাজিল পরের ম্যাচটি খেলবে ১৬ অক্টোবর সকাল ৬টা ৪৫ মিনিটে। সেই ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষে পেরু। এই দুই ম্যাচ দিয়ে ব্রাজিল ছন্দে ফিরতে পারে কি না, সেটাই দেখার অপেক্ষা।

ব্রাজিল স্কোয়াড:
গোলরক্ষক
অ্যালিসন বেকার, বেন্তো, এদেরসন।

রক্ষণভাগ: দানিলো, আবনের, ভ্যান্ডারসন, গিলের্মো আরানা, ব্রেমার, এদের মিলিতাও, গাব্রিয়েল মাগলায়েস, মার্কুইনহোস।

মিডফিল্ডার
আন্দ্রে, ব্রুনো গুইমারেস, গারসন, লুকাস পাকুয়তা।

আক্রমণভাগ
রদ্রিগো, এনদ্রিক, লুইস হেনরিক, সাভিনিও, ভিনিসিয়ুস জুনিয়র, ইগর জেসুস, গ্যাব্রিয়েল মার্তিনেল্লি, রাফিনহা।
বাতায়ন২৪ডটকম

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com