সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে রংপুরে বিএনপির র‍্যালী পীরগাছায় কিশোরীকে উত্ত্যক্তের ঘটনায় দাদা-চাচার বিরুদ্ধে থানায় অভিযোগ হত্যা মামলার আসামিসহ কোতয়ালী থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার ৫ রংপুর মাদক কারবারি ও অনলাইন জুয়ার সাথে জরিত থাকায় গ্রেফতার -৬ দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারে কাউনিয়া উপজেলা প্রশাসনের জরুরী প্রস্তুতি সভা পীরগাছায় বিভিন্ন স্থানে অবৈধভাবে বালু উত্তোলন,প্রশাসনের নজরদারি নিয়ে প্রশ্ন দুর্গাপূজায় রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে মার্কেট-শপিংমল-দোকান রাবিতে সাংবাদিকদের ওপর হামলা ৩ ছাত্রদল নেতা বহিষ্কার রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার বিচারের দাবিতে বেরোবিতে মানববন্ধন বিএসএফের গুলিতে আহত ২ ভারতীয় নাগরিক রংপুর মেডিকেলে ভর্তি
যে ৩ কারণে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি রুমিন ফারহানা

যে ৩ কারণে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি রুমিন ফারহানা

স্টাফ করেসপন্ডেন্ট |ঢাকা| বাতায়ন২৪ডটকম

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট না দেওয়ার কারণ ব্যাখ্যা করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। তার দাবি, ফলাফল আগে থেকেই নির্ধারিত থাকায় রাষ্ট্রপতি নির্বাচন তার কাছে ‘অর্থহীন’ ও ‘প্রহসনের’ মনে হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামে নিজের বাসভবনে সাংবাদিকদের কাছে ভোটদানে বিরত থাকার তিনটি কারণ তুলে ধরেন রুমিন ফারহানা।

প্রথম কারণ হিসেবে তিনি বলেন, নির্বাচনে অনিশ্চয়তা না থাকলে সেটিকে প্রকৃত অর্থে নির্বাচন বলা যায় না। রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফল আগে থেকেই সবার জানা ছিল। তাই এটিকে নির্বাচন না বলে ‘মনোনয়ন’ বলা উচিত।

দ্বিতীয় কারণ হিসেবে রুমিন ফারহানা বলেন, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে বড় ধরনের পরিবর্তন এসেছে। এমন পরিস্থিতিতে রাজনৈতিক পরিচয়ের বাইরে একজন অরাজনৈতিক ও গ্রহণযোগ্য ব্যক্তিকে সবাই মিলে রাষ্ট্রপতি নির্বাচিত করতে পারলে নির্বাচনটি আরও অর্থবহ হতো।

তৃতীয় কারণটিকে নিজের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের আগে বিএনপির পক্ষ থেকে সংবিধানের ৭০ অনুচ্ছেদের কথা বলে দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দেওয়ার বিষয়ে সতর্ক করা হয়েছিল।

রুমিন ফারহানা বলেন, বিএনপি ২০১৬ সাল থেকে ভিশন-২০৩০ নিয়ে কথা বলছে। অথচ এখন বলা হচ্ছে, দলের সিদ্ধান্তের বাইরে ভোট দিলে সদস্যপদ বাতিল হবে। এমন পরিস্থিতিতে তিনি এই ‘প্রহসনের ভোটে’ অংশ নিতে চাননি।

রাষ্ট্রপতি নির্বাচনে রুমিন ফারহানা ছাড়াও বিএনপির তিন সংসদ সদস্য মির্জা আব্বাস, ওসমান ফারুক ও মোস্তফা কামাল পাশা ভোট দেননি। এ ছাড়া জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম এবং খেলাফত মজলিশের আবুল হাসানও ভোটদানে বিরত ছিলেন।

এইচআরবি/বাতায়ন২৪ডটকম

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com