সংবাদ শিরোনাম :
জুয়ারীদের হামলায় আহত সেই কলেজ শিক্ষক আর নেই বিজিবির অভিযানে ৩৮ কোটি টাকার সাপের বিষ উদ্ধার পীরগাছায় মধ্যরাতে বিধবার ঘরে হামলা, মা ও ছেলেকে জখম পলাশ হত্যার বিচার ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে সাহেবগঞ্জে মানববন্ধন, থানা ঘেরাওয়ের হুশিয়ারি যে ৩ কারণে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি রুমিন ফারহানা মধ্যরাতে কারাগার থেকে হাসপাতালে নেওয়া হলো ইমরান খানকে মহামান্য রাষ্ট্রপতি আপনার ওয়াদা পূর্ণ করুন: জুমা -ইনকিলাব মঞ্চ আওয়ামী লীগ নেতার পার্কে অসামাজিক কার্যকলাপ, ৮টি ঘর সিলগালা বেরোবির ‘বিজয় ২৪’ হলের কর্মকর্তার দায়িত্বে অবহেলা, ভোগান্তিতে শিক্ষার্থীরা আইনজীবী আলিফ হত্যা মামলা তৃতীয় সাক্ষীর সাক্ষ্যগ্রহণ, চিন্ময়ের দুই আবেদন নামঞ্জুর
মহামান্য রাষ্ট্রপতি আপনার ওয়াদা পূর্ণ করুন: জুমা -ইনকিলাব মঞ্চ

মহামান্য রাষ্ট্রপতি আপনার ওয়াদা পূর্ণ করুন: জুমা -ইনকিলাব মঞ্চ

স্টাফ করেসপন্ডেন্ট |রংপুর| বাতায়ন২৪ডটকম

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দৃষ্টি আকর্ষণ করে ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ফাতিমা তাসনিম জুমা বলেছেন, ‘মহামান্য রাষ্ট্রপতি, আপনার ওয়াদা পূর্ণ করুন।’

বৃহস্পতিবার (২০ আগস্ট) মধ্যরাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ কথা বলেন জুমা। পোস্টের সঙ্গে তিনি জাতীয় নির্বাচন-পূর্ববর্তী গত ১৪ জানুয়ারি মির্জা ফখরুলের দেওয়া একটি পোস্টের স্ক্রিনশটও শেয়ার করেন।

মির্জা ফখরুলের ওই পোস্টে একজন তরুণের সঙ্গে তার কথোপকথনের উল্লেখ করে বলা হয়েছিল, বিএনপি ক্ষমতায় এলে ‘জাস্টিস ফর হাদি’ নিশ্চিত করা হবে। একই পোস্টে তিনি মুসাব্বির ও সাম্যসহ প্রতিটি হত্যার বিচার হওয়ার কথাও উল্লেখ করেন।

এর মধ্যে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নির্বাচিত ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার সন্ধ্যায় ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এ প্রজ্ঞাপন জারি করা হয়।

এর আগে বৃহস্পতিবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ৩৪৯ জন ভোটারের মধ্যে ৩৪৩ জন ভোট দেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর পান ২৫৫ ভোট এবং কর্নেল (অব.) অলি আহমদ পান ৮৮ ভোট।

শুক্রবার সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ নেওয়ার কথা রয়েছে।

এইচআরবি/বাতায়ন২৪ডটকম

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com